মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

পানসী রেস্টুরেন্টসহ ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

পানসী রেস্টুরেন্টসহ ৫ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং পৌরসভার সমন্বয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে সবচেয়ে বড় অনিয়ম ধরা পড়ে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে। জিলাপি তৈরিতে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ‘হাইড্রোজ কেমিক্যাল’ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ১ লাখ টাকা জরিমানা করা হয়। মিষ্টান্ন ভান্ডার ছাড়াও শহরের আরও চারটি নামী রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো নুর ফুডস রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, লন্ডন রেস্টুরেন্ট ৫০, হাজার টাকা, ​রিজিক রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা, ​পানসী রেস্টুরেন্ট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।

​অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন ​নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন, ​পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিংহ।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরণের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানকে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইন কঠোরভাবে মেনে চলার জন্য চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com