মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ ফ্রান্সের সহিংসতার জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প অনুমতি না নিয়েই বাণিজ্য মেলা, ৫ জনের কারাদণ্ড হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু কানাইঘাটে ফ্যামেলী কার্ডের তথ্য সংগ্রহ শুরু আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে বিদেশ থেকে এসে যোগ দেবেন’, সমালোচকদের খোঁচা ইশরাকের পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু
চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান

 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে উক্ত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে বাণিজ্য মেলা পরিচালনা করার অপরাধে ০৫ জন ব্যক্তিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও আয়োজকদের দেয়া বিভিন্ন গেট এবং অন্যান্য দোকানের কাঠামো অপসারণ করে দিয়েছে প্রশাসন।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে ২.৩০ ঘটিকা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার এর নেতৃত্বে থানা পুলিশ, আনসার ভিডিপির সদস্য ও চুনারুঘাট পৌরসভার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ব্রাক্ষনবাড়িয়া জেলার পূর্ববাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে হৃদয় মিয়া (১৯), সুনামগঞ্জ জেলার ছাতকের মিতুয়া আব্দুস সালামের ছেলে মাহবুবুর রহমান (৩৪), চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে সাজু মিয়া (২১), চুনারঘাট উপজেলার মোল্লাগাঁও গ্রামের আজিজুল মিয়ার ছেলে শরিফ আহমেদ (২২) ও হবিগঞ্জ জেলার কালিয়া ভাঙ্গা গ্রামের আকুল মিয়ার ছেলে এবাদুর রহমান (২৬) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড করেন।

 

উল্লেখ্য, ইতোপূর্বে উক্ত মেলার সাথে সংশ্লিষ্ট সকলকে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে মর্মে হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার বলেন, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা থেকে বিরত থাকার জন্য চুনারুঘাট উপজেলা বাসীর সকলের প্রতি অনুরোধ জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com