সিলেটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯টি যানবাহনের মালিক কে জরিমানা করেছে বিআরটিএ।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা জানায়, প্রচলিত আইন অমান্য করে যানবাহন চালানোর অভিযোগে তজমুল আলীকে ৪ হাজার, সিদ্দিকুর রহমান রুবেলকে ১ হাজার, শাহাদাত হোসেনকে ৫শ’, আব্দুল হান্নানকে ১ হাজার, মো. জাকির হোসেনকে ৫শ’, শাহজাহান আহমেদ জুয়েলকে ১ হাজার, মো. কলিম উদ্দিনকে ১ হাজার, ইয়াহইয়া বিমনুরকে ৫শ’ টাকা জরিমানাসহ তিনটি অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশাকে ডাম্পিং করা হয়।
অভিযানে র্যাব-৯ এর একটি দলও অংশগ্রহণ করে।
Leave a Reply