নিজস্ব প্রতিবেদক:::মঙ্গলবার রাতের আকস্মিক ঝড়ে সিলেট নগরীর কদমতলী এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে পার্কিংয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার উপর। এতে সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করে দমকা হাওয়াসহ ঝড় শুরু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কদমতলীর একটি পুরনো গাছ উপড়ে গিয়ে পার্কিংয়ে রাখা সিএনজির ওপর পড়ে। ঘটনার সময় সিএনজিটির ভেতরে বা আশপাশে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে গাছটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Leave a Reply