বুধবার, ২২ Jul ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

মেঘ-ঢলের শঙ্কায় নির্ঘুম হাওড়পাড়ের কৃষক, সময়ের সঙ্গে দৌড়ে ধান কাটা

মেঘ-ঢলের শঙ্কায় নির্ঘুম হাওড়পাড়ের কৃষক, সময়ের সঙ্গে দৌড়ে ধান কাটা

Oplus_131072

পারভেজ আহমদ :::: আকাশে কালো মেঘের ঘনঘটা আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কায় সিলেটের হাওড়াঞ্চলের কৃষকদের চোখে এখন ঘুম নেই। দিগন্তজোড়া মাঠ সোনালি ধানে ভরে উঠলেও মনে নেই স্বস্তি একটুখানি দেরি মানেই সারা বছরের স্বপ্ন ভেসে যাওয়ার শঙ্কা। আবহাওয়া অধিদফতর ও বন্যা পূর্বাভাস কেন্দ্রের সতর্কবার্তার পর তাই ঝুঁকি না নিয়ে আধাপাকা ধানই কেটে ঘরে তুলতে মাঠে নেমেছেন হাজারো কৃষক।
দিন-রাত একাকার করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধান কাটার ব্যস্ততা। প্রকৃতি সহনশীল থাকলে এবং দ্রুত ফসল ঘরে তুলতে পারলে প্রান্তিক কৃষকদের বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এমন আশাতেই চলছে নিরলস শ্রম। তবে আকাশে মেঘের গর্জন আর ঢলের আশঙ্কা যেন প্রতিনিয়ত তাড়া করে ফিরছে কৃষকদের।

 

 

 

 

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলার হাওড়াঞ্চলের প্রায় ৩৭ হাজার ৬২৬ হেক্টর জমির অর্ধেকের বেশি ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। দ্রুত ধান কাটতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন। এ বিষয়ে সিলেট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. শামসুজ্জামান বলেন, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে আগামী কয়েক দিনের মধ্যেই অবশিষ্ট ধান নিরাপদে ঘরে তোলা সম্ভব হবে।

 

 

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মৌসুমে সিলেট জেলায় প্রায় ৮৮ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার বড় অংশই হাওড়াঞ্চলে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, যেকোনো সময় উজান থেকে নেমে আসা ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এ শঙ্কায় পূর্ণ পাকার অপেক্ষা না করেই কাস্তে হাতে মাঠে নেমেছেন কৃষকরা।

 

 

 

দমদমা গ্রামের কৃষক কামাল মিয়া বলেন, “মেঘ দেখলেই ভয় লাগে। গত কয়েক বছরের বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার ধান ভালো হয়েছে, কিন্তু পুরোপুরি পাকানোর সুযোগ পাচ্ছি না। তাই ঢল আসার আগেই আধাপাকা ধান কেটে ফেলছি।”

 

 

 

 

একই গ্রামের কৃষক আনোয়ার মিয়া  বলেন, “পাহাড়ি ঢল নামলে হাওড় ডুবতে সময় লাগে না। আধাপাকা ধান কাটলে চাল কিছুটা শক্ত হয়, কিন্তু কিছুই না পাওয়ার চেয়ে এটা ভালো। পরিবারের সবাই মিলে এখন ধান কাটা, মাড়াই আর শুকানোর কাজে ব্যস্ত।”

 

 

 

 

হাওড়পাড়ের কৃষকদের একটাই লক্ষ্য বন্যার আগেই যেন কষ্টের ফসল নিরাপদে গোলায় তোলা যায়। প্রকৃতির অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে চলা এই সংগ্রাম যেন এখন সময়ের বিরুদ্ধে এক অসম যুদ্ধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com