বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা

ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহাসিক ছয়চিরি দিঘীর পাড়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে প্রায় দুইশ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে এখন উৎসবের সাজ সাজ রব। দুই দিনব্যাপী এই বর্ণিল উৎসব শেষ হবে ১৫ এপ্রিল (বুধবার)।

​প্রতি বছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির পবিত্র তিথিতে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজ সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই। আজ রাতে কালীপূজা এবং জ্বলন্ত অগ্নিকুণ্ডে বাদ্যযন্ত্রের তালে তালে তান্ত্রিক ও ভক্তদের ‘শিবকালী নৃত্যথ পরিবেশিত হবে। ৪০ থেকে ৫০ জন পূজারী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে ১০-১২ দিন আগে থেকেই কঠোর পবিত্রতার সাথে ব্রত পালন করছেন। তারা সারাদিন উপবাস থেকে গ্রামগঞ্জে শিব-গৌরী সেজে গান ও নৃত্যের মাধ্যমে ভিক্ষা করে আসছেন। জ্বলন্ত আগুনের ওপর ‘কালীনাচ এবং তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে সাতটি ধারালো দায়ের ওপর ‘শিব শয্যাথ এই পূজার অন্যতম শিহরণজাগানিয়া আকর্ষণ। দিঘীর পূর্ব, উত্তর এবং দক্ষিণ পাড়ে মোট ৪টি চড়ক গাছ স্থাপন করা হয়েছে। ভক্তরা সেখানে ফুল, দুধ ও চিনি দিয়ে শ্রদ্ধা ও পূজা নিবেদন করবেন।

​সম্প্রীতির এক অনন্য মিলনমেলা ঐতিহ্যবাহী এই উৎসব দেখতে প্রতি বছরই দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী কমলগঞ্জে ভিড় করেন। পূজা উপলক্ষে দিঘীর পাড়ে বিশাল গ্রামীণ মেলা বসবে, যেখানে লোকজ পণ্য, মাটির তৈরি তৈজসপত্র এবং রকমারি জিনিসের পসরা সাজাবেন ব্যবসায়ীরা।

​কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, ​”ছয়চিরি দিঘীর পাড়ের চড়ক পূজা সিলেট বিভাগের সবচেয়ে বড় আয়োজন গুলোর একটি। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের যে ঢল নামে, তা আমাদের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

​চড়ক পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন প্রসাদ রায় চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মেলা প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

​কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আউয়াল জানান, মেলাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com