রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন

তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন


নিউজ ডেস্কঃ দেশের শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচন এবং শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক পরিচালিত ক্যারিয়ার হাবের উদ্যোগে সিলেটে নিয়োগদাতাদের অংশগ্রহণে এক এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৮টিরও বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আবুল খায়ের গ্রুপ, ছুটি গ্রুপ, ইউসেপ, ব্র্যাক ব্যাংক এবং আড়ংসহ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে মো. সারওয়ার উদ্দিন ক্যারিয়ার হাবের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে রেহানা বেগম এক বিস্তারিত উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার হাবের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। সভায় বক্তারা বর্তমান শ্রমবাজারে টিকে থাকার জন্য দক্ষতাভিত্তিক প্রস্তুতির ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে ব্যবসায়িক দক্ষতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফলতার গল্প শেয়ারিং পর্ব। যেখানে ক্যারিয়ার হাবের সেবা গ্রহণ করে সফল হওয়া কয়েকজন অংশগ্রহণকারী তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর সেন্টার ম্যানেজার বর্ষা রায়ের সঞ্চালনায় একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে নিয়োগদাতারা তাদের মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মো. সারওয়ার উদ্দিন বলেন-তরুণদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। এই মিট-আপ সেশনের মাধ্যমে আমরা সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই।

পরিশেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, গ্রুপ ফটো সেশন এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। আরশি হোর-এর প্রাণবন্ত সঞ্চালনায় এই আয়োজনের মাধ্যমে সিলেটের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের পথ আরও সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com