রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর হা*ম*লা, আ হ ত ৫

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর হা*ম*লা, আ হ ত ৫

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতু রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। বালুপাথর খেকুদের হামলা থেকে বাঁচতে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এসময় উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক সহ চার জনকে আটক করে ১ বছর করে সাজা দেওয়া হয়েছে।

 

 

রবিবার সন্ধ্যায় উপজেলার ধলাই সেতুর নিচে কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সুত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ধলাই সেতুর নিচ থেকে বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এসময় বালু বোঝাই কয়েকটি ট্রাক্টর আটক করার চেষ্টা করে আভিযানিক দল। তখন ট্রাক্টরের মালিক ও সেতুর নিচ থেকে সংঘবদ্ধ বালুপাথর লুটপাটকারীরা আভিযানিক দলের উপর হামলা চালায়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ি চালক নাসিম, উপজেলা প্রশাসনের সেচ্ছাসেবী মঈন উদ্দিন, তারেক, নাজিম ও আমান মিয়া আহত হোন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ও কিছুটা আঘাতপ্রাপ্ত হোন। পরে মোবাইল কোর্টে থাকা আনসার সদস্য চার রাউন্ড গুলি ছোড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় আভিযানিক দল ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। এদের মধ্যে একজন পথচারী ও একজন সেলুনের কর্মচারী থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, আটক চারজনের মধ্যে ৩ জন উপজেলা তাতীদলের আহ্বায়ক কমিটির সদস্য। অন্যজন বালুপাথর উত্তোলনের শ্রমিক। আটককৃতরা হলেন উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন ও মাসুক মিয়া এবং সদস্য গিয়াস উদ্দিন। তাদের বাড়ি উত্তর কলাবাড়ি গ্রামে। আর শ্রমিক মিসবাহ উদ্দিনের বাড়ি পাড়ুয়া গ্রামে। তাদের প্রত্যেককে ১ বছর করে জেল দেওয়া হয়েছে।

এদিকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে মঈন উদ্দিনের হাতে ফ্র্যাকচার ধরা পড়ায় তার হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান ধলাই সেতু রক্ষায় সন্ধ্যার সময় সেতুর পিলারের নিচ থেকে বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য আমরা নদীপথে সেখানে যাই। এসময় বেশ কয়েকটি ট্রাক্টর সেখানে বালুপাথর লোড করছিল। আমাদের নৌকা দেখার সাথে সাথে কয়েকটি ট্রাক্টর পালিয়ে যায়। আমরা সেতুর নিচে নৌকা থেকে নামা মাত্র আমাদের উপর শতাধিক মানুষ হামলা চালায়। এসময় আমাদের ৫ জন আহত হোন। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড গুলি ছুঁড়েন আনসার সদস্য।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান আটক ৪ জনকে কোর্টে পাঠানো হয়েছে। তবে হামলার ঘটনায় মামলার বিষয়ে ইউএনও মহোদয় এখনো আমাদের কিছু জানাননি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করে এক বছরের জেল দেওয়া হয়েছে। এছাড়া হামলার বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com