বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারি ‘সীমিত আকারে’ চালুর উদ্যোগ সিলেটে পরিবহণ শ্রমিকদের সং ঘ র্ষে র ঘটনায় প্রাণ গেল আরেক শ্রমিকের হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর হাওর থেকে কৃষকের ম*র*দেহ উদ্ধার সিকৃবি’র নবনিযুক্ত সিন্ডিকেট সদস্যবৃন্দকে অভিনন্দন কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আ ট ক ২ যে কারণে ২৯ জনের নামে মা ম লা ,সিলেটে বিশ্ব মঞ্চে নাজিফা তুষি মেট গালায় আলিয়া ভাটকে ঘিরে বিভ্রান্তি মেসিকে বাদ দিয়েই আর্জেন্টিনার একাদশ ফাইনাল নিশ্চিতের পর পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বায়ার্নকে রুখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি সাংবাদিকদের নিয়ে যা বললেন তাহেরী সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ বাংলাদেশি দেশে এলো জ্বালানি তেলের বড় চালান হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু সিলেটে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের আভাস আজ ঢাকার সভায় সিদ্ধান্ত হবে ,সিলেটের পাথর কোয়ারি কী চালু হচ্ছে? সিলেটের কিশোর-কিশোরী গোপনে বিয়ে করতে গিয়ে পুলিশ হেফাজতে যুবদল নেতা সাজাই’র জন্মদিন পালন কঠোর পুলিশ, ২১ হকার আ ট ক ,সিলেটে এবার লঞ্চের ভাড়াও বাড়লো তৌহিদ আফ্রিদির জামিন বহাল পিএসজিকে কাঁদিয়ে অর্ধযুগের অপেক্ষা ঘোচাতে পারবে বায়ার্ন? খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এনামুল হক সুজনকে যুবদলের কমিটি থেকে বহিষ্কার সংস্কার না হলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হবে, এদেশে আবারও গণঅভ্যুত্থান হবে: সিলেটে শিশির মনির শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ওসমানীনগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
সিলেট-ঢাকা মহাসড়কের পাশে জঙ্গলে মিলল মাহির ম*র দেহ

সিলেট-ঢাকা মহাসড়কের পাশে জঙ্গলে মিলল মাহির ম*র দেহ

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জঙ্গল থেকে ফরহাদ হোসেন মাহি (২৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ হোসেন ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা মৃত আবদুল আউয়ালের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় ফরহাদ হোসেন মাহিকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুর থানার আন্দিউড়া এলাকায় এনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে।

 

 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আন্দিউড়া এলাকা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল। হত্যার কারণ হিসেবে পরকিয়াজনিত সম্পর্কের বিষয়টি তদন্তে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com