রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
প্রত্যাশার বাস্তবায়ন যেনো দ্রুত হয় , প্রধামন্ত্রীর সিলেট সফর

প্রত্যাশার বাস্তবায়ন যেনো দ্রুত হয় , প্রধামন্ত্রীর সিলেট সফর

সবসময় ডেস্ক ::: দৈনিক সিলেটের মানচিত্রের স্টুডিওতে প্রধামন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক বিশেষ গোলটেবিল বৈঠক শুরু অনুষ্ঠিত হয়েছে। 

 

 

বুধবার (০৬ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর সুবহানীঘাটস্থ দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্রের স্টুডিওতে এই বিশেষ গোলটেবির বৈঠক শুরু হয়।

 

 

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু ও নির্বাহী সম্পাদক দিপু সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার রশীদ চৌধুরী, বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর।

 

 

অনুষ্ঠানে অতিথিরা প্রধামন্ত্রীর সিলেট সফরে প্রত্যাশার নানাদিক নিয়ে আলোচনা করেন এবং এসব বাস্তবায়ন যেনো দ্রুত হয় সেই দাবি তাদের।

 

 

সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী:

আসাম প্রদেশ থেকে বঞ্চনার শিকার সিলেট। অর্থনৈতিক জোন সৃষ্টি হয়নি। সংসদীয় আসন বন্ঠনেও সিলেট বৈষম্যের শিকার। কথায় আছে-সিলেটবাসী দেয় বেশী, পায় কম। শিক্ষার উন্নয়ন, বন্যা, জলাবদ্ধতা দূরিকরণে ভুমিকা রাখার দরকার। সিলেট অঞ্চলকে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসেবে তৈরি করতে হবে। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ আটকে আছে। রাজনৈতিকভাবে একটি দল সরকার গঠন করেছে। আমি প্রত্যাশা করবো সরকার সমস্যাগুলোকে চিহৃিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

 

 

মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আক্তার রশীদ চৌধুরী:

আমাদের সিলেটের উন্নয়নে আমাদের বিশাল প্রত্যাশা। আমাদের সরকারের আড়াই মাস বয়সে প্রধানমন্ত্রীর সিলেট আসার বিষয়টি আমাদের সিলেটবাসীর জন্য আশাজাগানিয়ার ব্যাপার। এই সময়ের মধ্যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমাদের সিলেটের দু’জন মন্ত্রী। ২ মে সিলেট সফরে এসে প্রধানমন্ত্রী ৬৪ জেলায় একযোগে নতুন কুঁড়ি স্পাোর্টস উদ্বোধন করেছেন। শিশুদের বিকাশে প্রধানমন্ত্রী সিলেটকেই বেছে নিয়েছেন। এর দ্বারা সিলেটের আমূল পরিবর্তন আসবে। সিলেট গত ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিল। আমাদের মরহুম অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান’র হাতধরে সিলেটের বিপ্লব ঘটেছিল। আমি বিশ্বাস করি আমাদের সিলেটের দু’জন মন্ত্রীর হাতধরে সিলেটের উন্নয়নে পূণরায় বিপ্লব ঘটবে বলে আমি প্রত্যাশা করি। প্রতিশ্রুতি বাস্তবায়ন গত ১৭বছর নাম সর্বস্ব ছিল, কোনো দৃশ্যমান ছিলনা। আমরা আশা করি বিএনপি সরকার দৃশ্যত উন্নয়নের মাধ্যমে সিলেটের উন্নয়ন বাস্তবায়ন হবে।

 

 

বাসদ সিলেট জেলার আহবায়ক আবু জাফর:

প্রধানমন্ত্রীর সিলেট সফর উপলক্ষে সিসিক যে সুধী সমাবেশের আয়োজন করে। এই সুধী সমাবেশে মানুষের প্রত্যাশা অনেক। এখন প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিয়েছেন ও কিছু প্রকল্প হাতে নিয়েছেন। এখন প্রশ্ন হলো এগুলো বাস্তবায়ন হবে কবে। লুটপাটমুক্ত উন্নয়ন হলে বাস্তবায়ন দ্রুত হবে। নগরীতে জলাবদ্ধতা নিরসনে সরকার যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা যেনো দ্রুত বাস্তবায়ণ হয়। পানি সংকটের সমস্যা দূরিকরণে প্র্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে স্বাগত জানাই, যেনো এসব প্রতিশ্রুতি ও প্রকল্প দ্রুত বাস্তবায়ন হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com