রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
হামে শিশুর মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : ইউনুস ও নুরজাহানের বিচার দাবি

হামে শিশুর মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : ইউনুস ও নুরজাহানের বিচার দাবি

হামে সাড়ে ৩শয়ের অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে শনিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল ও সঞ্চালনা করে সাধারণ সম্পাদক শাহীন ফকির।

চলমান পরিস্থিতিতে হামকে মহামারি ঘোষণা করে দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা, ৩৫০ এর অধিক শিশু হত্যাকারী সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার, টিকাদান কর্মসূচীতে সরকারি বরাদ্দ বাড়াও, শিশুর স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ।

বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন ” হামের সাড়ে তিনশোর অধিক শিশুর মৃত্যু নিছক কোন অস্বাভাবিক ঘটনা নয়। বরং হামে এই মৃত্যুর মিছিল একটি কাঠামোগত হত্যাকান্ড। গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচী স্থগিত করার মতো সিদ্ধান্ত নিয়ে ইউনুস সরকার এই দেশে শত শত শিশু মৃত্যুর রূপরোখা তৈরী করেছে “।

সভাপতির বক্তব্যে মাশরুখ জলিল বলেন, “একটি শিশুর জন্মের মাধ্যমে সেই শিশুকে কেন্দ্র করে একটি পরিবারের সমগ্র স্বপ্ন গড়ে উঠে। কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়মতান্ত্রিকতা ও সরকারগুলোর ব্যর্থতা যে ভয়াবহ পরিস্থিতি তৈরী করেছে তার ভুক্তভুগী হতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ব্যতীত উত্তরণের পথ খোলা অবশিষ্ট নেই। অবিলম্বে দোষীদের বিচার করে চিকিৎসা খাত সম্পূর্ণরুপে সরকারিকরণের আওয়ায় আনতে হবে। ”

হামকে মহামারী ঘোষণা করে অবিলম্বে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের তাগিদ দেওয়া হয়। ইতোমধ্যে পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com