মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা : চেয়ারম্যান আছিফুর- মহাসচিব মো: ছগীর

বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা : চেয়ারম্যান আছিফুর- মহাসচিব মো: ছগীর


বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটি ২০২৪-২০২৫ ঘোষণা করা হয়েছে।  ২৪ এপ্রিল ২০২৪ইং বুধবার বিকাল ০৪ টায় উত্তরাস্থ সংগঠনের ঢাকা অফিসে নতুন কার্যনির্বাহী পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১জন সদস্যের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ-প্রথিতযশা সাংবাদিক এবং সাংবাদিকদের বিপদের মুহুর্তে পাশে দাঁড়ানাে সংগঠকদের নিয়ে ৪০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্যের তালিকা অনুমােদন দেয়া হয়। রাত ৯ টায় সংগঠনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির অংশ বিশেষ ৩২৫ সদস্য বিশিষ্ট তালিকা প্যাডে প্রকাশ করা হয় ।  বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান ও মো: ছগীর আহমেদ কে মহাসচিব করে কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।  এই কমিটিতে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী সাংবাদিক সহ বাংলাদেশের ৮টি বিভাগ, মহানগর, জেলা-উপজেলার প্রবীণ ও প্রথিতযশা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।  উল্লেখ্য, সারাদেশের সংগঠনের তথ্য দেয়া প্রায় ১১০০ সদস্য থেকে যাচাই-বাছাই শেষে এই ৩২৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়।  নতুন কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো: ছগীর আহমেদ সহ সকল কার্যনির্বাহী পর্ষদ সদস্যরা।  তারা বলেন, সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্ত ভাবে এই কমিটির পদ বন্টন হয়েছে। তাই ইতিপূর্বের মতো করে আগামীতেও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি হবে নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন। যেখানেই সাংবাদিকদের উপর হামলা বা সমস্যা হবে সেখানেই রুখে দাঁড়িয়ে রাজপথে মানববন্ধন সহ প্রতিবাদ করে ভূমিকা রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।   এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিশ্বদরবারে প্রচার এবং দেশের নানা প্রকৃতিক দূর্যোগে মানবিক ভাবে মানুষের পাশে থাকবেন নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। তাহলেই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের একটি বৃহৎ সাংবাদিক সংগঠন হিসাবে সবার হৃদয়ে জায়গা করে নেবে।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com