মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
র‍্যাবকে শক্তিশালী করতে আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজিবাজারের ২৫৭ কোটি টাকা আত্মসাৎ, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ করল দুদক চেঙ্গেরখাল নদীর তীরে বালু উত্তোলনের দায়ে আটক ৯ জৈন্তাপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্যসহ ১৪ জন আটক মিরাবাজারে প্রকাশ্যে ১০ লাখ টাকা ছিনতাই সিলেটে সাবেক স্ত্রীর মামলায় কারাগারে ডা. সাগর সিসিকের জন্মসনদে জালিয়াতি ভারতীয় গরুর বন্যায় বিপাকে সিলেটের খামারি, শঙ্কায় হাট ইজারাদাররাও মাউন্ট এডোরা হসপিটাল এর উদ্যোগে-স্টেমেইস স্কুলের মধ্যে পৃথক চুক্তি সম্পন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিক পরিবারের পাশে এসনিক সিলেটে খোলস পাল্টে দাপিয়ে বেড়ানো ছাত্রলীগের সেই ‘ডেভিল রকি’ গ্রেফতার এনসিপি সিলেট মহানগরে যোগদান করলেন অর্ধশতাধিক নেতাকর্মী সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ২৮ গ্রেপ্তার ১ ,বড়লেখায় এক কেজি গাঁজাসহ সিলেটে শিশু ফাহিমা হ ত্যা, ‘চাচা’ জাকির গ্রে ফ তা র সিসিক’র সাত স্বাস্থ্যকেন্দ্র এখন মন্ত্রণালয়ের সিলেটের যে হাসপাতাল চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মুসলিম হত্যার প্রতিবাদে সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সৌদিতে পৌঁছেছেন ৫১ হাজার ৫৮১ বাংলাদেশি হজযাত্রী কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে আপোস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আসছে ভারতীয় গরু, লোকসানে খামারিরা সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করবে না সিলেটের কওমি মাদরাসাগুলো নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা টিলাগড়ে শাপলা ভয়েজ আন্ত: ৪র্থ ইন্ডোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিলেটের কেওয়াছড়া থেকে আ ট ক জুবের জৈন্তাপুরে মেডিকেল রিপ্রেজেনটিভদের মানববন্ধন রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি

মিরাবাজারে প্রকাশ্যে ১০ লাখ টাকা ছিনতাই

মিরাবাজারে প্রকাশ্যে ১০ লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীর মিরাবাজারে মনিরুল হক চৌধুরী বাপ্পী নামে এক ব্যক্তির ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

 

রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের মিরাবাজার রূপালী ব্যাংকের পাশেই এ ঘটনা ঘটে।

 

ছিনতাই আক্রান্ত মনিরুল হক চৌধুরী বাপ্পী নগরের হাউজিং এস্টেট এলাকার ২১ নং বাসার বাসিন্দা। তিনি মিরাবাজার তার ভগ্নিপতির টাকা উত্তোলন করে দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হন।

 

 

মনিরুল হক চৌধুরী বাপ্পী বলেন, “ আমার বোনের বাসা নগরের মিরাবাজারে। আমি প্রায় সময় ভগ্নিপতি স্বপন চৌধুরীর টাকা উত্তোলন করে দিয়ে আসি। আমার সাথে বাসার কেয়ারটেকার মঈন উদ্দিনও থাকেন। বরাবরের ন্যায় কেয়ারটেকারকে নিয়ে চেক দিয়ে টাকা উত্তোলন করতে মিরাবাজার রূপালি ব্যাংকে যাই। টাকা তুলে পায়ে হেটে বাসায় ফিরছিলাম। বাসার গলির মুখে পৌছামাত্র পেছন থেকে আসা একটি মোটরসাইকেলে দুই ছিনতাইকারী সজোরে ধাক্কা দেয় এবং ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নিয়ে মিরাবাজার জামেয়া মাদরাসার দিকে পালিয়ে যায়।”

 

তিনি বলেন, আমরা তাৎক্ষনিক পিছু ধাওয়া করেও ছিনতাইকারীদের ধরতে পারিনি। এ ঘটনায় সোমবার মামলা দায়ের করবো।

 

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে ঘটনাস্থলের আশপাশের কেউ এ বিষয়ে কথা বলতে চাননি। আমরা সিসি ফুটেজ নিয়ে ঘটনাটি খতিয়ে দেখছি। এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com