সিলেট বিভাগের ৩ জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলসহ সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩।
আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ১৪৬ কিলোমিটার।
Leave a Reply