রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়েছে ‘কৃষকের হাট’

সিলেটে উদ্বোধনের পরই মুখ থুবড়ে পড়েছে ‘কৃষকের হাট’

বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সিলেটে উদ্বোধন করা হয়েছিল ‘কৃষকের হাট’।

কৃষকরা আশা করেছিলেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তারা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এতে কৃষকরা লাভবান হবেন এবং সাধারণ মানুষও কম দামে টাটকা সবজি ও কৃষিপণ্য পাবেন। কিন্তু উদ্বোধনের পর মাত্র একদিন চালু থাকার পর বন্ধ হয়ে গেছে এ উদ্যোগ।

গত ১১ এপ্রিল সিলেটের টিলাগড় পয়েন্টে প্রথমবারের মতো এ হাটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কৃষি বিভাগ থেকে প্রথমে জানানো হয়েছিল, হাটটি প্রতিদিন বসবে। পরে সিদ্ধান্ত বদলে সপ্তাহে শনি ও মঙ্গলবার হাট বসানোর কথা বলা হয়। তবে বাস্তবে উদ্বোধনের পরদিন মাত্র একবারই হাট বসেছিল। স্থানীয়দের অভিযোগ, এরপর আর কোনো দিন সেখানে কৃষকদের পণ্য বিক্রি করতে দেখা যায়নি।

সিলেট সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিলের দাবি, হাটটি বন্ধ হয়নি, কাগজে-কলমে চালু রয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে বর্ষা মৌসুম চলায় স্থানীয়ভাবে সবজি উৎপাদন কিছুটা কম। তাই কৃষকরা হাটে আসছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে কৃষকরা আবার যোগাযোগ করবেন এবং হাট পুরোদমে চালু হবে।’ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে বাজার তদারক করছে বলেও দাবি করেন তিনি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, বর্ষা মৌসুমের বিষয়টি কেবল অজুহাত। বর্ষার মধ্যেও সিলেটের গ্রামীণ বাজারগুলোতে বর্তমানে বিপুল পরিমাণ স্থানীয় কৃষিপণ্য ও সবজি উঠছে। মূলত উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের ভেতরের সমন্বয়হীনতা এবং একে অপরের ওপর দায় দেয়ার কারণেই এ চমৎকার উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে।

স্থানীয় সোনারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল হক আনহার বলেন, ‘কৃষকের হাট উদ্যোগটি অনেক ভালো ছিল। আমরা স্থানীয় বাসিন্দারা মনে করেছিলাম, সরাসরি কৃষকের হাত থেকে সবজি ও পণ্য কিনতে পারব। এখন মনে হচ্ছে, সব আইওয়াশ। দু-একদিন গিয়ে ফিরেও এসেছি।’ টিলাগড় এলাকার শাপলাবাগের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘বলা হয়েছিল, শনি ও মঙ্গলবার হাট বসবে। কিন্তু গিয়ে শেডের দিকে তাকিয়ে দেখি, কেউ নেই।’

সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, ‘কৃষকের হাটের মতো একটি জনহিতকর উদ্যোগ শুরু না হতেই থমকে যাওয়া হতাশাজনক। কৃষি বিভাগের উচিত ছিল কৃষকদের নিয়মিত যাতায়াত ও পণ্য আনার বিষয়টি নিশ্চিত করা। বর্ষার অজুহাত না দিয়ে দ্রুত এটি পুনরায় চালু করার উদ্যোগ নেয়া উচিত।’

তবে হাট চালু রয়েছে, নিয়মিত চলছে বলে দাবি করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শামসুজ্জামান। উদ্বোধনের একদিন পর থেকে কখনো হাট বসেনি—এলাকাবাসীর এমন অভিযোগের কথা জানালে তিনি বলেন, ‘বর্ষা মৌসুমের জন্য সবজি উৎপাদন কম। তাই হয়তো কৃষকরা আসছেন না।’
সূত্র : বণিক বার্তা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com