শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে গভীর রাতে অভিযান চালিয়ে ৩ জনকে সাজা বিদ্যুতের দাম ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা গোয়াইনঘাটে মানবপাচার চক্রের সদস্যসহ আটক ১৯ সিলেটে ঈদের ছুটিতে টাকা-স্বর্ণ পুলিশের ভল্টে সংরক্ষণ করা যাবে: এসএমপি কমিশনার জাপানে ১,২০০ বছরের পুরোনো ‘চিরন্তন শিখা’ বৌদ্ধ মন্দিরের হলঘর পুড়ে গেছে মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টিভিতে আজকের খেলা অস্ট্রেলিয়ার মঞ্চে হেলেন কেলার ৭ মাস বয়সী হাফিজুর এবার চলে গেল সিলেটে যেসব লক্ষণ দেখলে মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হবেন ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার আহ্বান গোলাম পরওয়ারের আজ দেশের যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত বদলায়নি শ্রমিকের ভাগ্য, রেকর্ড গড়ছে চা শিল্প কৃষ্ণসাগরে ব্রিটিশ নজরদারি বিমানকে বাধা দিলো রুশ যুদ্ধবিমান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর সিলেটে রেললাইনে মিলল নারীর কাটা ম র দে হ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত আজ বিক্রি হবে ট্রেনের ৩১ মে’র ফিরতি টিকিট আন্তর্জাতিক চা দিবস ও এক নির্মম বাস্তবতা : অবহেলিতই রয়ে গেলেন চায়ের মূল কারিগরেরা গ্রে প্তা র ২ , সিলেটে নি ষি দ্ধ ছাত্রলীগের মিছিল সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী হাসপাতালে ভর্তি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ প্রতিক্রিয়া ক্যাম্প অনুষ্ঠিত  ইউএনও’র সাথে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় যুবদলের কেন্দ্রীয় কমিটি গঠনের তোড়জোড় ঈদের আগে পশ্চিমবঙ্গে গরু নিয়ে কড়াকড়িতে হিন্দু খামারিদের ক্ষোভ বেইজিং সফরে পুতিনের ঘন ঘন উপস্থিতি, শি জিনপিংয়ের সময়েই অধিকাংশ সফর সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃ ত্যু
বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯০তম বৈঠক শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) তিন দিনব্যাপী বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে, যা শনিবার (২৩ মে) পর্যন্ত চলবে।
বৈঠকে অংশ নিতে বুধবার (২০ মে) কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল।
বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী সাজ্জাদ হোসেন, বাংলাদেশ যৌথ নদী কমিশনের পরিচালক মো. আবু সৈয়দ, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের পরিচালক মোহাম্মদ বাকি বিল্লাহ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রুমানুজ্জামান।
এ ছাড়া প্রতিনিধিদলে যোগ দেবেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মোহাম্মদ আলমগীর হোসেন এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ ওমর ফারুক আকন্দ।
ভারতের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের এক প্রধান প্রকৌশলীর।
এবারের বৈঠকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গঙ্গার পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণ ইস্যু। ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগে এটিই দুই দেশের যৌথ নদী কমিশনের শেষ বৈঠক।
বৃহস্পতিবার বৈঠকের শুরুতেই বাংলাদেশের প্রতিনিধিদল মুর্শিদাবাদে যাবেন।
সেখানে বৈঠকের ফাঁকে ফারাক্কা ব্যারাজ এলাকায় গঙ্গা নদীর পানির প্রবাহ পরিমাপ করবেন তারা। পরে প্রতিনিধিদল কলকাতায় ফিরে একটি অভিজাত হোটেলে মূল বৈঠকে অংশ নেবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি ওই চুক্তি অনুযায়ী জানুয়ারি থেকে মে- এই শুষ্ক মৌসুমে দুই দেশের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পানি বণ্টনের বিধান রয়েছে।
চুক্তি অনুযায়ী, গঙ্গায় পানির প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ।
পানির প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৪০ হাজার কিউসেক এবং বাকি অংশ পাবে ভারত। আর পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমানভাবে পানি ভাগ করে নেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com