সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন কালারুকা এলাকায় দেড় বছরের মেয়েকে গলাকেটে হত্যা করেছেন মা। শুক্রবার (২২ মে) ভোরে শিশুটির পিতা ফজরের নামাজে চলে যাওয়ার পর পরই এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর পরই পুলিশ ঘাতক সুবিনা বেগমকে (২৫) আটক করেছে।
আটককৃত সুবিনা বেগম সদর উপজেলা কালারুকা গ্রামের আমির আলীর স্ত্রী। এছাড়া নিহত মাইমুনা জান্নাত তোহা একই গ্রামের বাসিন্দা।
জালালাবাদ থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শিশু মেয়েকে গলাকেটে হত্যার দায়ে মাকে আটক করেছে পুলিশ। আটককৃত সুবিনা মানসিক রোগে আক্রান্ত বলে পরিবার জানায়। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। স্বামী ফজরের নামাজে চলে যাওয়ার পর পরই বসত ঘরে থাকা দা দিয়ে শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়।
Leave a Reply