সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক ইমনের ম র দে হ নিতে সিলেটে স্ত্রী বাংলাদেশি ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের ছবি শেয়ার করে ট্রাম্পকে খোঁচা ইরানের এক ঘণ্টায় তিন পোস্ট নাসীরুদ্দীন পাটোয়ারীর, থানায় অবরুদ্ধ

সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের

সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের

সিলেটে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানাপুলিশ। তাদের মধ্যে তিনজন সিলেট জেলার হলেও অপর ৪জন বাইরের। অন্যান্য জেলার বাসিন্দা।

 

শনিবার ( ২৩ মে) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এসব তথ্য জানায়। তারা জানায় শুক্রবার বিকালে পৃথক দুই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

প্রথম অভিযানটি চালানো হয় শুক্রবার বিকালে নগরীর ধোপাদিঘীরপাড়ের পাবলিক টয়লেটের সামনে। এসময় মোট ৪ জনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে দুটি চাকু জব্দ করা হয়েছে।

 

আটককৃতদের মধ্যে সিলেটের দু’জন, অপর দু’জনের একজনের বাড়ি সুনামগঞ্জ এবং অপরজন শরিয়তপুরের বাসিন্দা।

 

সিলেটের দু’জন হলেন, কোতোয়ালী থানার সওদাগরটুলা এলাকার ৫৯নং বাসার এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া (৩২) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬)।

 

 

অপর দু’জন হলেন, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫)।

অপর অভিযানটি চালানো হয় বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর কাষ্টঘর এলাকায়। এসময় একটি চাকুসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়। তাদের মধ্যে একজন সিলেট জেলার ও অপর দু’জন সুনাগঞ্জ জেলার বাসিন্দা।

 

সিলেট জেলার বাসিন্দা হলেন, দক্ষিণ সুরমার খানুয়া এলাকার মো. আব্দুল কালাম ও রোকেয়া বেগমের ছেলে মো. জাহেদ আহমদ (৩৫)।

 

 

আর সুনামগঞ্জের দু’জন হলেন, সদর থানার আলীপুর এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মির্জা ছাব্বির (৪৫), বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া (গোল্লা) এলাকার হাবিব ওরফে হবি ও সাজনা বেগমের ছেলে হাসান (২৯)।

 

তাদের সবার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com