বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা

ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা

বাংলাদেশে প্রথম কাজ করেই মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত। ঢাকার মানুষের আন্তরিকতা, আতিথেয়তা আর কাজের পরিবেশ তাকে এতটাই স্পর্শ করেছে যে, এই সফরকে তিনি মনে করছেন নিজের ক্যারিয়ারের বিশেষ অভিজ্ঞতা হিসেবে।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে পরিচিত মুখ সৃজা এবার অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমা ‘তাজমহল’-এ। সীমান্ত, ভালোবাসা ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আসন্ন ঈদে। সিনেমাটি নির্মাণ করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং পরিচালনা করেছেন ওয়াহিদ অনম।

ঢাকায় কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সৃজা বলেন, বাংলাদেশের মানুষ তাকে ভীষণ আন্তরিকভাবে গ্রহণ করেছেন। কোথাও গেলে সবাই আপন করে নিয়েছেন, যা তাকে আলাদা এক অনুভূতি দিয়েছে।

অভিনেত্রী জানান, ঢাকায় থাকার সময় একটি ঘটনার কথা তিনি কখনও ভুলতে পারবেন না। কলকাতায় ফেরার দিন ভুল রাস্তায় চলে যাওয়ায় বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয়ে যায় তার। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই তাকে সহযোগিতা করেন। এমনকি তার জন্য কিছু সময় বিমান ছাড়তেও দেরি হয় বলে জানান তিনি।

 

সৃজার ভাষায়, এই আন্তরিকতা তাকে বাংলাদেশ সম্পর্কে আরও ইতিবাচক ধারণা দিয়েছে। তিনি বলেন, এখানে কাজের গতি এবং নির্মাণের পরিকল্পনা তাকে মুগ্ধ করেছে। অল্প সময়ের মধ্যেই সিনেমার শুটিং শেষ করে মুক্তির প্রস্তুতি নেওয়া হয়েছে, যা তিনি বেশ পেশাদার উদ্যোগ হিসেবে দেখছেন।

সিনেমাটির শুটিং হয়েছে সিলেট অঞ্চলে। চরিত্রের প্রয়োজনে স্থানীয় ভাষাও শিখতে হয়েছে তাকে। নতুন অভিজ্ঞতা হিসেবে বিষয়টি উপভোগ করেছেন বলেও জানান এই অভিনেত্রী।

তবে ঢাকায় এসে একটি আক্ষেপও রয়ে গেছে তার। বিখ্যাত ইলিশ খাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি। বদলে তিনি উপভোগ করেছেন কাচ্চি বিরিয়ানি। সফরে তার সঙ্গে ছিলেন মা-ও। ঢাকার স্মৃতি হিসেবে তারা কিনেছেন জামদানি শাড়ি।

এর আগে দেব অভিনীত ‘বাঘা যতীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সৃজার। এরপর ‘টেক্কা’, ‘রঘু ডাকাত’সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত দেখা গেছে তাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com