মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার

কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::: সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি এবং একটি নন-জিআর ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, সোমবার (৮ জুন ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নির্দেশনায় এসআই জগৎ জ্যোতি দাস, এসআই নাজমুল হক মামুন, এএসআই নোমান মিয়াসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

 

অভিযানে গত ২৪ মে সংঘটিত আবুল হোসেন (৩৪) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— কুটু মিয়া (৫৫), পিতা মৃত মজফর আলী এবং আব্দুর রহমান (৬৫), পিতা মৃত উমেদ আলী। তারা উভয়েই কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকার বাসিন্দা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেন হত্যা মামলায় আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও সোর্সিংয়ের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

 

এদিকে একই দিনে পৃথক আরেকটি অভিযানে তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও মাঝপাড়া এলাকা থেকে নন-জিআর ২০/৩৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জয়নাল মিয়া (৩৫), পিতা মৃত কালাই মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

 

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামিকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com