বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা
সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন

সিলেট-সুনামগঞ্জ নৌপথে চাঁদাবাজি ও হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের সংবাদ সম্মেলন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :::: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, অবাধ চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নৌযান শ্রমিকরা।

 

মঙ্গলবার (১৬ জুন) সিলেট অনলাইন প্রেসক্লাবের রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা নৌপথে চলমান চাঁদাবাজি ও হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ নৌযান শ্রমিক সংগঠন গোয়াইনঘাট শাখার সভাপতি সুমন আহমেদ। তিনি অভিযোগ করেন, আব্দুল আলিম ওরফে আলিম উদ্দিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।

 

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৩ জুন গোয়াইনঘাট এলাকায় বালু পরিবহনের উদ্দেশ্যে নৌযান নিয়ে গেলে একদল চাঁদাবাজ শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে। এর প্রতিবাদে এবং সমস্যার সমাধানের লক্ষ্যে পরদিন ১৪ জুন বিকেলে শ্রমিক সংগঠনের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, সভা চলাকালে আব্দুল আলিমের নেতৃত্বে একদল লোক ট্রলারযোগে এসে লাঠিসোটা নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়।

 

শ্রমিকদের দাবি, হামলার ঘটনায় অভিযোগ জানাতে গোয়াইনঘাট থানায় গেলেও তারা কোনো আইনি সহায়তা পাননি। বরং তাদের থানার বারান্দা থেকে বের করে দেওয়া হয়। একই সঙ্গে ছাতক নৌ পুলিশ ফাঁড়ি ও গোয়াইনঘাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে নিরাপত্তা চাইলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গোয়াইনঘাট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ নৌরুট পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। পুলিশের নামে ৫ হাজার টাকা, ইউনিয়ন ট্যাক্সের নামে ২ হাজার টাকা এবং বিভিন্ন কৌশলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়।

 

এছাড়া বিআইডব্লিউটিএ’র ইজারাদারদের বিরুদ্ধে সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন শ্রমিকরা। তাদের দাবি, গোয়াইনঘাট থেকে যাত্রা শুরুর পর বিভিন্ন পয়েন্টে প্রতি ফুট হিসেবে অর্থ কেটে নেওয়া হয়। পাশাপাশি সালুটিকর, বাধাঘাট ও ছাতক এলাকায় পৌঁছালে বিভিন্ন অজুহাতে কয়েক হাজার টাকা করে আদায় করা হচ্ছে।

 

শ্রমিক নেতারা জানান, গত ১৪ জুন নৌ পুলিশ সিলেট অঞ্চলের ডিআইজি ও সিলেট জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে চার দফা দাবি উত্থাপন করেন শ্রমিকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে গোয়াইনঘাটে স্থায়ী বা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন, রাতের বেলায় লোডিং পয়েন্টগুলোতে নৌ পুলিশের টহল জোরদার, সকল ধরনের অবৈধ চাঁদাবাজি বন্ধ এবং বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা।

 

সংবাদ সম্মেলন থেকে শ্রমিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত নৌপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা না হলে তারা পণ্য পরিবহন বন্ধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। একই সঙ্গে গোয়াইনঘাটকে ব্যবসা পরিচালনার জন্য ‘অনিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

 

নৌপথে নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজি বন্ধে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নৌ পুলিশ প্রধান, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক নেতারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com