রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল ঋণের বোঝায় প্রাণ যায় যায় ১২ চা বাগানের শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা: দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন বিতর্ক নগরীতে আ.লীগের মিছিল, ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯ গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন গোলাপগঞ্জে অস্ত্রসহ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাজারে মাদকের আসর বন্ধে নির্দেশনা কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক শাহজালালের মাজারের দানের ডেগ সিলগালা মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা

সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত

সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত

সবসময় ডেস্ক :::: সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড ১৪০ মিলিমিটারের চেয়েও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা এই মৌসুমে এত অল্প সময়ে ব্যাপক বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এমন বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ রুদ্র তালুকদার শনিবার দুপুরে জানান, শুক্রবার সকাল ৬ টা থেকে আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে ১৪০.৭মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং শনিবার সকাল ৬ টা টু দুপুর ১২টা পর্যন্ত ৩৫.২ মিলি বৃষ্টিপাত হয়েছে।

শনিবার সকালে সিলেটে ব্যাপক বৃষ্টি হয়েছে। সিলেট বিভাগে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, আজ সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছে। এটাই এই মৌসুমে এত অল্প সময়ে ব্যাপক বৃষ্টি বলা যায়।

সিলেট ছাড়াও আজ ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহে।

চলতি মাসে স্বাভাবিক সময়ের অন্তত এক সপ্তাহ পর দেশে মৌসুমি বাতাস ঢোকে। মাসের শুরুতে যে গরমটা পড়েছিল মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টি হয়ে তা কিছুটা কমে যায়। গত প্রায় তিন দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে।

রোববার ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন নাজমুল ইসলাম। তিনি বলেন, দেশের মৌসুমি বায়ুর প্রবেশদ্বার চট্টগ্রাম। ওই বিভাগে তাই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

সোমবার (২২ জুন) সিলেট, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হয়। দেশের মোট বৃষ্টিপাতের ৮০ শতাংশের বেশি হয় এই মৌসুমে। তবে চলতি বছর বর্ষার মৌসুমে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com