রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল ঋণের বোঝায় প্রাণ যায় যায় ১২ চা বাগানের শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা: দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন বিতর্ক নগরীতে আ.লীগের মিছিল, ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯ গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন গোলাপগঞ্জে অস্ত্রসহ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাজারে মাদকের আসর বন্ধে নির্দেশনা কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক শাহজালালের মাজারের দানের ডেগ সিলগালা মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ

সবসময় ডেস্ক ::: ভগবান শ্রীশ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও উপাসনালয় ভাঙচুরের হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। কর্মসূচি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা ও মহানগর শাখা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন সময়ে ধর্মীয় উসকানি ছড়িয়ে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে কটূক্তি এবং বিভিন্ন এলাকায় মন্দির ভাঙচুরের হুমকি সেই অপচেষ্টারই অংশ বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, ধর্মীয় বিশ্বাস ও উপাসনার স্বাধীনতা দেশের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তিত্বকে অবমাননা করা শুধু একটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত নয়, বরং জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, অতীতে সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ডের ঘটনায় কঠোর ব্যবস্থা না নেওয়ার ফলে অপরাধীরা বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ পাচ্ছে। তাই অবিলম্বে মূল হোতাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এছাড়া দেশের সব উপাসনালয়, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার এবং তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাস-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। এছাড়াও বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদের সদস্য সুব্রত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট প্রেসবিটারিয়ান মিশনমণ্ডলীর সভাপতি ডিকন নিঝুম সাংমা, মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ জিডি রুমু, জেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন কর, জেলা যুব ঐক্যের আহ্বায়ক বিদ্যুৎ সেন, মহানগর যুব ঐক্যের আহ্বায়ক রকি দেব, ছাত্র ঐক্য জেলা শাখার আহ্বায়ক মিথিল পাল কান্ত, মহানগর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ বিশ্বাস, পূজা পরিষদের শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ, ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুখময় বিশ্বাস যাদব, কোতোয়ালি থানা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, দীপক কুমার দাস, নন্দন চন্দ্র পাল, সঞ্জয় পাল এবং যুগল কৃষ্ণ গোস্বামী প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা, মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, শত শত সনাতন ধর্মাবলম্বী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com