রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল ঋণের বোঝায় প্রাণ যায় যায় ১২ চা বাগানের শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা: দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন বিতর্ক নগরীতে আ.লীগের মিছিল, ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯ গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন গোলাপগঞ্জে অস্ত্রসহ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাজারে মাদকের আসর বন্ধে নির্দেশনা কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক শাহজালালের মাজারের দানের ডেগ সিলগালা মোগলাবাজারে বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জ সীমান্তে পুলিশের অভিযান: ফেনসিডিলসহ আটক ২ নারী সিলেটে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল, ৬৯ জনের বিরুদ্ধে মামলা

মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী

সবসময় ডেস্ক ::: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট নগরীকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সিউকের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

গতকাল শুক্রবার নগরীর হাউজিং এস্টেটস্থ আবাসিক এলাকা গেইট জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত সম্মানিত মুসল্লি ও এলাকার মুরব্বিয়ানদের সাথে শুভেচ্ছা, দোয়া ও পারস্পরিক কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কুশল বিনিময়কালে নবনিযুক্ত চেয়ারম্যান সিউকের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে সর্বস্তরের নাগরিক, বিশেষ করে এলাকার মুরব্বি ও সচেতন মহলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি তাঁর ওপর গভীর বিশ্বাস ও আস্থা রাখায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সাথে মাননীয় বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র পরিকল্পনা অনুযায়ী সবার প্রত্যাশিত ও বাসযোগ্য সিলেট গড়তে নিজের অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য সবার দোয়া চান।

এ সময় এলাকার মুরব্বিয়ান ও স্থানীয় মুসল্লিরা সিউকের নতুন চেয়ারম্যানকে উষ্ণ অভিনন্দন জানান এবং তাঁর মেয়াদের সফলতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। কুশল বিনিময়কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com