রবিবার, ২১ Jun ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
শাহজালাল-শাহপরান মাজার ইস্যুর পরই বদলি: প্রশ্নের মুখে ডিসি সারওয়ার আলমের অধ্যায় সিলেটে আলোচিত জেলা প্রশাসক প্রত্যাহার প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব সিলেট জুড়ে বন্যার শঙ্কা নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই সিলেটে ‘মৃত্যুফাঁদ’ হাজারো স্পিডব্রেকার সড়ক আইনকে তোয়াক্কা না করেই খেয়ালখুশি মতো নির্মাণ মুসল্লি ও মুরব্বিদের সাথে কুশল বিনিময় ‘সিউকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে’: কয়েস লোদী কালীঘাট বাজারে চোরাই পণ্যের সিন্ডিকেটের অভিযোগ: রঞ্জু-পরভেজের দৌরাত্ম্যে রাজস্ব হারাচ্ছে সরকার আমি না থাকলে ইসরায়েল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প কিংবদন্তি হকি তারকা আবদুস সাদেক আর নেই মুখ ঢেকে কথা বলায় ইতিহাসের প্রথম লাল কার্ড রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, বাংলাদেশের ‘না’ চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হলেন ব্যরিস্টার সালাম শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ নগরীতে পুলিশি অভিযানে আটক ১২৫ গোলাপগঞ্জে দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার সিলেটে ২৪ ঘন্টায় রেকর্ড বৃষ্টিপাত সিলেটে আ’লীগের কার্যক্রম ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ মৌলভীবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শুরু কোম্পানীগঞ্জ বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের নির্বাচন সম্পন্ন; সভাপতি বাবুল ও সম্পাদক আশরাফুল ঋণের বোঝায় প্রাণ যায় যায় ১২ চা বাগানের শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা: দীর্ঘদিনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন বিতর্ক নগরীতে আ.লীগের মিছিল, ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার অনলাইন জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, আটক ৯ গোয়াইনঘাটে সাড়ে ২২ লাখ ঘনফুট বালুর নিলাম ২৪ জুন গোলাপগঞ্জে অস্ত্রসহ উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও মাজারে মাদকের আসর বন্ধে নির্দেশনা কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক প্রশস্তকরণে অংশীজন সভা; দ্রুত বাস্তবায়নের দাবি জুড়ীতে পরকিয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সিলেট জুড়ে বন্যার শঙ্কা নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই

সিলেট জুড়ে বন্যার শঙ্কা নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই

সবসময় ডেস্ক ::: ভারি বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা ঢলের প্রভাবে দ্রুত বাড়ছে সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি। ফলে আগামী তিন দিনের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল শনিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্টরা বলছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এ অবস্থা চলমান থাকলে দু-এক দিনের মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর বেশিরভাগ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সারি, গোয়াইন, লোভাছড়া, ধলাই নদীর পানিও সমান তালে বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডও সতর্কতা দিয়ে বলছে, আগামী তিন দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়তে পারে। এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪২ মিলিমিটার, জেলার কানাইঘাটে ১৩০ এবং শেওলা পয়েন্টে ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে উল্লেখযোগ্য বৃষ্টিপাত।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনও বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী পাঁচ দিন সিলেট বিভাগ এবং এর উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এর প্রভাব সরাসরি সুরমা-কুশিয়ারা অববাহিকায় পড়বে এবং নদীগুলোর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এ কারণে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক দিনের বৃষ্টিপাতের মাত্রা এবং উজান থেকে আসা পানির প্রবাহের ওপরই নির্ভর করবে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের বন্যা পরিস্থিতি। পানি উন্নয়ন বোর্ড সিলেটের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ১২.২০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ১২.৭৫ সেন্টিমিটার। সুরমার পানি সিলেট পয়েন্টে ৯.৩৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহমান রয়েছে। এখানে বিপৎসীমা ১০.৮০ সেন্টিমিটার।

কুশিয়ারার পানি জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে ১৩.১৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ১৫.৪০ সেন্টিমিটার। কুশিয়ারার পানি বিয়ানীবাজার শেওলা পয়েন্টে ১০.৭৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে বিপৎসীমা ১৩.০৫ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ১০.৪৫ সেন্টিমিটার এবং প্রবাহিত হচ্ছে ৯.০৭ সেন্টিমিটার দিয়ে।

জৈন্তাপুরের সারিঘাট বিপৎসীমা ১২.৩৫, প্রবাহিত হচ্ছে ৯.৭৩ সেন্টিমিটার দিয়ে। জাফলংয়ের পিয়াইন নদীতে ৮.৯৭ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহমান, বিপৎসীমা ১৩ সেন্টিমিটার দিয়ে। গোয়াইনঘাট সারিগোয়াইন দিয়ে ৮.৭৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহমান, বিপৎসীমা ১০.৮২ সেন্টিমিটার। কানাইঘাটের লোভাছড়ায় ১২.৮০ সেন্টিমিটার এবং জেলার কোম্পানীগঞ্জের ধলাই নদীর পানি ৮.২৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com