রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ

সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ

সবসময় ডেস্ক :::জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে ভারতীয় মুসলিমদের পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ, প্রতিনিয়ত কুড়িগ্রাম রৌমারী সীমান্ত, নওগাঁ, ঠাকুরগাও সহ বিভিন্ন সীমান্তে নারী-শিশুসহ পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেকে দুইদেশের শূন্য রেখায় দিনের পর দিন মানবেতর জীবন যাপন করছে।

 

পাশাপাশি রয়েছে মিয়ানমারের রোহিঙ্গারাও। এদিকে কয়েকদিন পূর্বে সিলেট সীমান্তেও বাংলাদেশীদের যায়গা অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়েছে বিএসএফ।

 

সীমান্তে ভারতের বিজিপি সরকারের এই নোংরা রাজনীতি বন্ধ না হলে দুই দেশে উত্তেজনা বাড়বে।

 

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কাউন্সিল ও সদস্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, আমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে জাতির সামনে বাতিল হিসেবে উপস্থাপন করবো। রাজনৈতিক দল হিসেবে জাতিকে সতর্ক করতে হবে দেশী বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র থেকে।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুর রব ইউসুফি বলেন, ২০২৭ এর বাজেটে কিছু দিক ইতিবাচক হলেও আমরা লক্ষ্য করে দেখেছি বরাবরের মতো দেশের বৃহৎ অংশ কওমী মাদ্রাসা কেন্দ্রীক কোনো বাজেট নেই। তিনি বলেন, সরকারি চাকরি চাই, কিন্তু সেই চাকরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে বাজেট চাই না, এটা বাস্তবসম্মত চিন্তা নয়। কর্মসংস্থান আসে পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে নয়।

 

কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া বলেন, ইন্টেরিম সরকার বাংলাদেশকে পরাশক্তি আমেরিকার কাছে একধরনের বর্গা দিয়ে চলে গেছে। পার্বত্য অঞ্চলগুলো নিয়ে আমরা শঙ্কিত। আমরা পরাশক্তি ও পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সুসম্পর্ক চাই, গোলামী চাই না। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকে ইতিবাচকভাবে দেখি। আমরা চাই চীনের প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসা। ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি তথা চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামো খাতে বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হোক।
চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ আমদানিকারক দেশ। বাংলাদেশের পোশাক খাতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও টেক্সটাইল ইনপুটের একটি বড় অংশ চীন থেকে আসে। তবে দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে এবং বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা আরো বাড়ানোর বিষয়ে আমরা আশাবাদী।

 

সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান ও বাহাউদ্দীন বাহারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে দলের সহ-সভাপতি ও বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সভাপতি নাজমুল হাসান কাসেমী বলেন, জমিয়তের জন্মই হয়েছে দেশী-বিদেশী ষড়যন্ত্র থেকে মাতৃভূমিকে রক্ষা করা, দ্বীন ও মিল্লাতের রক্ষণাবেক্ষণ করা। দেশ ও জনগণের স্বার্থে আমরা জমিয়তের হাতকে শক্তিশালী করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দিয়ে ফলাফল ঘরে তোলার প্রস্তুতি নিতে হবে।

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নূর আহমদ কাসেমী।

 

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, কেন্দ্রীয় আইন বি. সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, মাওলানা ইসমাইল খান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুশতাক আহমদ খান, শায়খ শফিকুল হক সুরাইঘাটী, আব্দুল মুছব্বির কলাবাড়ি, মাওলানা মুজিবুর রহমান, মোহাম্মদ মাসরুর আহমদ, শরিফ উদ্দিন বড়বন্দী, প্রমুখ।

 

কাউন্সিলে নতুন কমিটিতে সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী ও মুফতি ইবাদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা পরবর্তী শপথ পাঠ করান সদরে জমিয়ত উবায়দুল্লাহ ফারুক।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com