রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা

মাধবপুর সীমান্তে লাইটবন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা

সবসময় ডেস্ক ::: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের প্রচেষ্টা নস্যাৎ করেছে ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা বিজিবিকে সহযোগিতা করেন।

৫৫ বিজিবির জানায়, শনিবার ভোর আনুমানিক ৩টার দিকে হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন তেলিয়াপাড়া বিওপি এলাকায় অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় সীমান্তের সিকিউরিটি লাইটও বন্ধ রাখা হয় বলে জানায় বিজিবি।

খবর পেয়ে দায়িত্বরত বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জিরো লাইনে অবস্থান নেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরাও সীমান্ত এলাকায় জড়ো হয়ে বিজিবিকে সহযোগিতা করেন।Geographic Reference

বিজিবির দৃঢ় অবস্থান এবং সীমান্তবাসীর ঐক্যবদ্ধ উপস্থিতির মুখে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে জিরো লাইনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মন্নান বলেন, পুশ-ইনের খবর পেয়ে গ্রামের মানুষ ও চা বাগানের শ্রমিকরা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে বিজিবির পাশে দাঁড়ান। দেশের সীমান্ত সুরক্ষার প্রশ্নে আমরা সব সময় বিজিবির সঙ্গে আছি।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও কার্যকর করেছে। সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com