মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা বিশ্বনাথে যুবকের মর্মান্তিক মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাহপরান জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে তীব্র গরমে বাড়ছে ‘হিট স্ট্রোক’ কতটা ঝুঁকিতে আছেন আপনি মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা নতুন ভাবনায় সোনাক্ষী সংসদ থেকে ওয়াকআউট করার কারণ ব্যাখ্যা করল জামায়াতে ইসলামী চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস বাজেট পাস কাল, কী পরিবর্তন আসতে যাচ্ছে জেনে নিন নকআউট পর্বের নিয়ম-কানুন শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, যা জানাল এআই ভেনেজুয়েলায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯ সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ প্রাণ গেল ৮১ জন শিশুর , সিলেটে সিলেট সীমান্তে যে কারণে ক ঠো র বিজিবি সিলেটের যে রুটে কমল বিআরটিসি বাসের ভাড়া সিলেটে বাস ও মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ

কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ

কাতারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছাবে। সোমবার (২৯ জুন) রাতে কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছানোর কথা রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর। তিনি জানান, বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য নিহতদের স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত থাকার কথা রয়েছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে, মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদরাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য,গত রবিবার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

 

বিদেশের মাটিতে জীবিকার সন্ধানে যাওয়া এসব তরুণের অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারি আর শোকাহত মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে কানাইঘাটের আকাশ-বাতাস।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com