মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ছেলের চিকিৎসার জন্য বুট বিক্রি করা সেই বাবাই আজ বিশ্বকাপের নায়ক নকআউটের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩ গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অ ব রো ধ করলো শিক্ষার্থীরা সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর… কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর সিলেটের ঐতিহ্যের সাতকরা এখন ভারতনির্ভর, দেশে উৎপাদন প্রায় বিলুপ্ত লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ শতাধিক আফটারশক, মৃতের সংখ্যা বাড়ছে

সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর…

সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর…

সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক সংক্রান্ত তিনটি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি স্টোন ক্রাশার মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে

 

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। অভিযানে সার্বিক সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. জুয়েল (২২)। তাকে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর দুইজন হলেন- নয়াখেল গ্রামের খলিল আহমেদ (২৬) এবং সারিঘাট দক্ষিণ এলাকার সিদ্দেক আলীর ছেলে মিজান আহমেদ (২১)। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, অভিযানের শুরুতে আদর্শগ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক সেবনের দায়ে মো. জুয়েল (২২) নামে এক যুবককে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। তিনি একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে বিরাইমারা কদমখাল এলাকায় অবস্থিত একটি স্টোন ক্রাশার মিলে অভিযান চালানো হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে মিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

 

অভিযানের শেষ পর্যায়ে রাত ১১টার দিকে সারিঘাট দক্ষিণ বাজার পাথরঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ইয়াবা সেবনের সময় হাতেনাতে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

 

সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব বলেন, ‘মাদক এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি মাদক নির্মূল ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় জনগণকে প্রশাসনের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com