রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময়

গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময়

সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ বলেছেন, অনেক সম্ভাবনা থাকা স্বত্তেও সুযোগ্য নেতৃত্বের অভাবে সমাজে কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। সঠিক পরিকল্পনা প্রণয়ন ও সেই আলোকে কাজ করলে গোলাপগঞ্জকে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণের প্রত্যাশা পূরণে মহান উদ্দেশ্য নিয়ে এলাকার কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে কাজ করছি। এই পথচলায় আপানারাই আমার একমাত্র অভিভাবক। আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে জনপ্রতিনিধি নয় বরং আপনাদের সেবক হিসেবে সব সময় পাশে থাকবো। ইনশাআল্লাহ।

তিনি সোমবার রাতে গোলাপগঞ্জ উপজেলার কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন।

সভায় লিটন আহমদ আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা পরিষদ গঠনে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত ব্যবসায়ী, সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করেন।

গোলাপগঞ্জ কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি লায়েক আহমদের সভাপতিত্বে এবং অফিস সহকারী জাকারিয়া আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ দলা, গোলাপগঞ্জ কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ মৎস্য সমবায় সমিতির সভাপতি ইজ্জাদ আলী, ব্যবসায়ী সেরওয়ান রশিদ, উপজেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সুলেমান আলী, যুবদল নেতা শাপলু আহমদ ও উপজেলা ছাত্রদল তাওহিদুর রহমান।

এসময় কাঁচা বাজার সঞ্চয় ও ঋণদান সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com