রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য

সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অনলাইন জুয়া সিন্ডিকেটের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। সারিঘাট পুরাতন বাজারের একটি চায়ের দোকানে বাজি ধরার সময় চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজলার ঊজুহাত গ্রামের জুবায়ের আহমেদ (২৮), নয়াগ্রাম উ্ত্তরের সাগর মালাকার (২০), হাজরাই গ্রামের মফিজুর রহমান (৩২) ও শাহীন আহমেদ (২৯) এবং কাকুনাখাই গ্রামের আজিজুল হক (৪৮)।

র‍্যাব সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জৈন্তাপুরের দরবস্ত বাজার এলাকায় অবস্থানকালে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদ পায় যে, সারিঘাটের একটি দোকানে অনলাইনে বড় ধরনের জুয়াড় আসর বসেছে। তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে আকস্মিক অভিযান চালায় র‍্যাব। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও ঘেরাও করে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা জানায়, বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে ২০০ টাকায় ৩০০০ টাকা জেতার প্রলোভন দেখাত। জুয়া খেলায় নতুনদের যুক্ত করে তারা মোটা অংকের কমিশন হাতিয়ে নিত। জব্দকৃত মোবাইলে বাজি ধরার ডিজিটাল আলামত পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে র‍্যাবের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com