মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ছেলের চিকিৎসার জন্য বুট বিক্রি করা সেই বাবাই আজ বিশ্বকাপের নায়ক নকআউটের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩ গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অ ব রো ধ করলো শিক্ষার্থীরা সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর… কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর সিলেটের ঐতিহ্যের সাতকরা এখন ভারতনির্ভর, দেশে উৎপাদন প্রায় বিলুপ্ত লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ শতাধিক আফটারশক, মৃতের সংখ্যা বাড়ছে

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাদক, চুরি, জুয়া ও গ্রাম্য দাঙ্গাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী।

সভায় বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে উপজেলায় মাদক কারবার, চুরি, জুয়া ও গ্রাম্য দাঙ্গার ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা, অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুরহান উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি কাজী আতাউর রহমান, জমিয়তের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, দারুল কুরআন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, বিএনপি নেতা মো. জাহির হোসেন, আকাদ্দস তালুকদার, ৮ নম্বর খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মাসউদ কুরাইশী মক্কী, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান খানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।

এ সময় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সদস্যরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে বানিয়াচংয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com