মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:১১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ছেলের চিকিৎসার জন্য বুট বিক্রি করা সেই বাবাই আজ বিশ্বকাপের নায়ক নকআউটের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩ গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অ ব রো ধ করলো শিক্ষার্থীরা সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর… কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর সিলেটের ঐতিহ্যের সাতকরা এখন ভারতনির্ভর, দেশে উৎপাদন প্রায় বিলুপ্ত লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ শতাধিক আফটারশক, মৃতের সংখ্যা বাড়ছে

বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে শাখা ছাত্রদলের একাংশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ বলেন, ‌‘দেশের প্রতিটি ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হচ্ছে। তবে ব্যতিক্রমী চিত্র শাবিপ্রবিতে। প্রতিবছর শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে থাকলেও প্রশাসনের বাধার কারণে এবার সেটি সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে ফুটকোর্টে শিক্ষার্থীরা বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেন। তবে খেলা চলাকালীন প্রশাসনের নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড অথবা কেন্দ্রীয় মিলনায়তনে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান, মারুফ বিল্লাহ, মোস্তাকিন ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক মকবুল হোসেন এবং সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ।

প্রসঙ্গত, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাবিপ্রবির ছয়টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে খেলা সম্প্রচারের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ মানববন্ধন করেছে ছাত্রদলের একাংশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com