মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
অসুস্থ প্রবীণ মুরুব্বি আবু বক্করের শয্যাপাশে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী জকিগঞ্জের খাসেরা থেকে গ্রে প্তা র আবুল কালাম সিলেটে যে অভিযানে ধরা পড়লেন ৮৫ জন সিলেটে সদর উপজেলা তাঁতীদলের আনন্দ মিছিল স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য উদ্বোধন শান্তিগঞ্জে চার দিনব্যাপী ‘সামার ফেয়ার ২০২৬’ মেলার উদ্বোধন পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন গোয়াইনঘাটে গ্রাম পুলিশ আসাব উদ্দিনের স্মরণে দোয়া মাহফিল বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও গ্রাম্য দাঙ্গা দমনে কঠোর পদক্ষেপের আহ্বান সিলেটে র‌্যাব দেখে দৌড়: ৫ জনের ফোনে মিললো ভয়াবহ তথ্য জুলাই মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা ছেলের চিকিৎসার জন্য বুট বিক্রি করা সেই বাবাই আজ বিশ্বকাপের নায়ক নকআউটের আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে বাংলাদেশি সমর্থকদের ভিডিও দেখে ধন্যবাদ দিলেন আলিসন জয়ার পছন্দ পর্তুগাল, তবে মেসিকেও ভালো লাগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন সিলেটে ছেলে-মেয়েকে নিয়ে নয়দিন ধরে ‘নিখোঁজ’ নারী, নানা প্রশ্ন সিলেটে ডিবি পুলিশের ধাওয়া, আ ট ক ৩ গোলাপগঞ্জে কাঁচাবাজার সমিতি নেতৃবৃন্দের সাথে লিটন আহমদের মতবিনিময় সিলেট-সুনামগঞ্জ সড়ক অ ব রো ধ করলো শিক্ষার্থীরা সিলেটে ভ্রাম্যমান আদালতের অ ভি যা ন, অতঃপর… কানাইঘাটে পাঁচ প্রবাসীর শেষ বিদায়, জানাজায় মানুষের ঢল সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর সিলেটের ঐতিহ্যের সাতকরা এখন ভারতনির্ভর, দেশে উৎপাদন প্রায় বিলুপ্ত লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলল সংযুক্ত আরব আমিরাত সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৫ শতাধিক আফটারশক, মৃতের সংখ্যা বাড়ছে

পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

পরিবেশ দিবস পালন: জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসেন কনফারেন্স রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ, আইনবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. মাছুদুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

 

এছাড়া অনুষ্ঠানে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, বিভিন্ন অনুষদের ডিন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, বেলার প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইতোমধ্যে বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনে গভীর সংকট সৃষ্টি করেছে। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধ, বনায়ন বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার।

 

এর আগে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) দীর্ঘদিন ধরে দেশে পরিবেশ আইন বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com