রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আলোচনায় আলামিন

গোয়াইনঘাট সীমান্তে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, আলোচনায় আলামিন

স্টাফ রিপোর্টার:::সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আলোচনায় এসেছেন আলামিন নামে এক ব্যক্তি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিবি পুলিশের ঘনিষ্ঠ ব্যক্তি কিংবা ‘সোর্স’ হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

 

স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ বাণিজ্যসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডে প্রায়ই আলামিনের নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা ছড়িয়ে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে প্রভাব বিস্তার করছেন। এতে অনেকে বিভ্রান্ত ও আতঙ্কিত বলেও দাবি করেছেন স্থানীয়রা।

এ ঘটনাকে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এলাকাবাসীর জানতে চাওয়া—আলামিন সত্যিই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর অনুমোদিত সোর্স, নাকি তিনি কেবল ডিবি পুলিশের নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা ও প্রভাব অর্জনের চেষ্টা করছেন? যদি তিনি সরকারি কোনো দায়িত্বে না থাকেন, তাহলে দীর্ঘদিন ধরে কীভাবে এমন পরিচয়ে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং কারা তাকে এ সুযোগ করে দিচ্ছে এসব প্রশ্নও ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে।

 

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। যদি তদন্তে প্রমাণিত হয় যে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় বা নাম ভাঙিয়ে ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

 

এ বিষয়ে অভিযুক্ত আলামিনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com