শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
দুই দিনের সফরে শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী, থাকছে নানা কর্মসূচি চুনারুঘাটে হাওরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২ গোয়াইনঘাটে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা দেয়নি ১৭ শিক্ষার্থী মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ৩০২ শিক্ষার্থী বিদ্যুতের ভেলকি বাজি আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে’, জগন্নাথপুরে গ্রাহকদের ক্ষোভ শ্রীমঙ্গলে প্রশাসনের নির্দেশে ৩ দিন পর ফের শুরু সড়ক নির্মাণকাজ কানাইঘাটে পারিবারিক কলহের জেরে সংঘর্ষে যুবক নিহত বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে সাদাপাথরে পানির স্রোতে নিখোঁজ চিকিৎসক হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মনোনিত হয়েছেন গোলাম আজম ১৭ বছরের উন্নয়ন বরাদ্দ লুটপাট হয়েছে, কাজ হয়নি: এমপি লুনা সিলেটসহ সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন কাষ্টঘর থেকে ইয়াবাসহ আলী রাজা আটক নগরীতে ১৫ দিন ধরে নিখোঁজ গৃহকর্মী হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড ওসমানী হাসপাতালে ওয়ার্ড বয় ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘর্ষ, আহত ২ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন, তদন্তের দাবি প্রেম প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে ঢাকা ঘুরে সিলেটে, ৪ স্কুলছাত্রীর রহস্যময় যাত্রা!! আপন ভাইকে অপহরণের পর ‘হত্যা’, গ্রেপ্তার ৫ জনগণের কল্যাণে চলমান উন্নয়ন আরো গতিশীল করা হবে: হুমায়ুন কবির তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ গোলাপগঞ্জ সীমান্তে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ ৫০ বছরেও হয়নি সেতু, রশি টেনে নৌকায় নদী পার পাঁচ গ্রামের মানুষ মৌলভীবাজারের রাডার অচল, ঝুঁকিতে সিলেটের আগাম আবহাওয়া সতর্কতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেটে বাসদের মানববন্ধন বিদ্যুৎ বিল বেশি এলে সরাসরি অভিযোগ জানানো যাবে হটলাইনে আজ সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে সব ধরনের লেনদেন

গোয়াইনঘাটে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা দেয়নি ১৭ শিক্ষার্থী

গোয়াইনঘাটে প্রথম দিনে এইচএসসি পরীক্ষা দেয়নি ১৭ শিক্ষার্থী

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোথাও কোনো বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১০ টা থেকে কঠোর নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশে উপজেলার ২টি প্রধান পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুতে একযোগে এই পরীক্ষা গ্রহণ শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রগুলোতে সর্বমোট ৭৭৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় সর্বমোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতি ছাড়া প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত আনন্দঘন ও শান্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।

এদিকে পরীক্ষা শুরু হওয়ার পর গোয়াইনঘাটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। তিনি বিভিন্ন কেন্দ্রের হলরুম ঘুরে দেখেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী সাংবাদিকদের বলেন, উপজেলায় অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ তৎপর রয়েছে। কেন্দ্র এবং এর আশপাশের ৪০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করাসহ সকল প্রকার কোচিং ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনের পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অত্যন্ত সতর্ক অবস্থানে দেখা যায়। এ ছাড়া জরুরি প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রগুলোতে বিশেষ তদারকির ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com