রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Oplus_131072

সবসময় ডেস্ক :::প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, মেডিসিন ছাড়া চিকিৎসার মাধ্যমে একজন রোগী হুইলচেয়ার থেকে সুস্থ হয়ে স্বাভাবিক মানুষের মত চলাফেরা করতে পারবেন এটা ডাক্তারদের সবচেয়ে বড় অর্জন এবং রোগীদের আনন্দের বিষয়। চিকিৎসা সেবা বিষয়ে সাস্টেনেবুল করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। তিনি এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস এর উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, আগে ফিজিওথেরাপির বিষয়ে বাংলাদেশের মানুষ জানতেন না। বর্তমানে প্রতিটি ফিজিওথেরাপি প্রতিষ্ঠানগুলো রোগীদের সেবায় ব্যাস্ত থাকে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী ৪ জুলাই শনিবার দুপুরে নগরী শাহজালাল উপশহরস্থ গার্ডেন টাওয়ারে সিলেটে এই প্রথম সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, স্বাস্থ্যসেবাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস এর চেয়ারম্যান ডা. মো. আলমাহির ফেরদৌস বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু রোগীর ব্যথা কমানো নয়; বরং তাঁকে তাঁর স্বাভাবিক, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনে ফিরিয়ে আনা।

রোগীকেন্দ্রিক, বৈজ্ঞানিক ও আন্তর্জাতিক মানের পুনর্বাসন সেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এখানে স্ট্রোক, প্যারালাইসিস, পিএলআইডি, কোমর ও ঘাড়ের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, স্নায়বিক সমস্যা, খেলাধুলাজনিত আঘাত সহ বিভিন্ন জটিল রোগের জন্য আধুনিক ফিজিওথেরাপি, পুনর্বাসন চিকিৎসা, ওয়েস্টার্ন আকুপাংচার, পিআরপি এবং রিজেনারেটিভ মেডিসিনভিত্তিক সমন্বিত চিকিৎসাসেবা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের প্রধান চিকিৎসা উপদেষ্টা ও বিশিষ্ট আকুপাংচার স্পেশালিস্ট প্রফেসর ড. এন. এম. কিরণ বলেন, বর্তমান সময়ে পুনর্বাসন চিকিৎসা শুধু একটি বিকল্প নয় বরং দীর্ঘমেয়াদি সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সঠিক মূল্যায়ন, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ টিমের সমন্বয়ে অসংখ্য রোগী পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাব।

চিকিৎসা সেবাকে আরও উন্নত ও সহজলভ্য করার লক্ষ্যে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও প্রতি বুধবার ও বৃহস্পতিবার “অপারেশন বিহীন” আকুপাংচার, স্টেম সেল ও পিআরপির মাধ্যমে জটিল রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ প্রদান করা হবে।

এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস কর্তৃপক্ষ বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং আন্তরিক সেবার মাধ্যমে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র নিরলসভাবে কাজ করবে। ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ অব্যাহত রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com