রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, এয়ারগান উদ্ধার

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় পণ্য জব্দ, এয়ারগান উদ্ধার

সবসময় ডেস্ক :::সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল ভারতীয় অবৈধ পণ্য জব্দ এবং চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ ৯২ হাজার টাকা।

 

বিজিবি সূত্র জানায়, শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার  বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর ও মিনাটিলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় ভারতীয় গরু, মহিষ, জিরা, সুপারি, চকলেট, সবজি, আঙ্গুর ও মদ জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী কয়েকটি বারকী নৌকাও আটক করা হয়।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর উপজেলার সীমান্তের মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।

এরপর শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে একই ব্যাটালিয়নের আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় এয়ারগান উদ্ধার করে।’

দুই দফা অভিযানে মোট চারটি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অস্ত্র পাচার, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সিলেট সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা প্রমাণ করে যে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ চক্রগুলো এখনও সক্রিয় রয়েছে। তবে বিজিবির ধারাবাহিক অভিযান এসব চক্রের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com