রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
গোয়াইনঘাটে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

গোয়াইনঘাটে ১২ বছরের কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনছুর আলম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মনছুর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পারিবারিক সূত্র জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা প্রয়াত এবং মা জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত। দীর্ঘ দেড় মাস ধরে শিশুটি তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করে পড়ালেখা চালিয়ে আসছিল। গত ২৫ জুন প্রতিবেশী মনছুর আলম প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার আকস্মিকতা ও প্রাণনাশের হুমকিতে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখে। সম্প্রতি শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বজনদের জিজ্ঞাসাবাদের মুখে পুরো ঘটনাটি প্রকাশ পায়। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা (মামলা নং- ১১) দায়ের করা হয়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, মামলাটি রুজু হওয়ার পরপরই আমাদের পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর আলমকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ (মেডিকেল টেস্ট) আইনি প্রক্রিয়ার কাজ চলছে।

ওসি আরও জানান, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী এই জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com