শুক্রবার, ১০ Jul ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার টাকা ছাড়া নড়ে না ফাইল! গোয়াইনঘাট ভূমি অফিসে ঘুষের অভিযোগ সিলেটে ২২ হাজারের বেশি মসজিদ, ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত সাক্ষী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা” অ স্ত্রে র মহড়া, সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে ফ তা র দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই সিলেটে বৃষ্টি থাকবে কতদিন: যা বলছে আবহাওয়া অফিস ঘরে ঢুকে গৃহবধূকে ধ/র্ষণ: রিকাবীবাজার থেকে গ্রে/ফতার এনআইডি তথ্য চুরির রহস্য উদঘাটনে তৎপর দুদক, বিভিন্ন দফতরে নথির খোঁজে চিঠি ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ১২ বাংলাদেশি নিহত ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ মিসরে মঞ্চ মাতাবেন শাকিরা আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : হরমুজে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক ফের কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান দাফনের জন্য মাশহাদে নেওয়া হয়েছে খামেনির মরদেহ সিলেট সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান তাহিরপুরে বালু উত্তোলনে বাঁধা, মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সিসিক প্রশাসক শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলা: যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড মৌলভীবাজারে বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সিসিক প্রশাসক

সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল ছিল। সময়ের পরিক্রমায় সেই অবস্থান অনেকটাই পিছিয়ে গেছে। সিলেটের গৌরবময় শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বুধবার (৮ জুলাই) নগরীর ৪০ নম্বর ওয়ার্ডের ছিটা গোটাটিকর এলাকায় স্মাইল লার্নিং সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘স্মাইল বার্তা’-এর মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্মাইল লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে  আব্দুল কাইয়ুম চৌধুরী ছিটা গোটাটিকর এলাকাসহ ৪০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি জানান, বর্তমানে এ ওয়ার্ডে প্রায় ২০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। ভবিষ্যতেও এলাকাবাসীর প্রয়োজন অনুযায়ী নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।

সহকারী শিক্ষক অনামিকা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে  বক্তব্য রাখেন, মাধ্যমিক  শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের  পরিচালক অধ্যাপক ড. দিদার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মুহাম্মদ নজরুল ইসলাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রটির ইনচার্জ সজল মালাকার। বক্তব্য দেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক আরিফুল ইসলাম আরিফ। মোড়ক উন্মোচিত হওয়া স্মাইল বার্তা ম্যাগাজিনটা সম্পাদনা করেন সাংবাদিক আশরাফ আহমেদ।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, যুবদলের সাবেক নেতা এনামুল হক লিটন, জিলাদ আহমদ, মারজানুল হক জোসেফ, স্মাইল লার্নিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ছিটা গোটাটিকর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com