শুক্রবার, ১০ Jul ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার টাকা ছাড়া নড়ে না ফাইল! গোয়াইনঘাট ভূমি অফিসে ঘুষের অভিযোগ সিলেটে ২২ হাজারের বেশি মসজিদ, ইতিহাস-ঐতিহ্যের জীবন্ত সাক্ষী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে স্কলার্সহোমে বক্তৃতা প্রতিযোগিতা” অ স্ত্রে র মহড়া, সিলেটে ছাত্রলীগ নেতা গ্রে ফ তা র দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার পরকীয়ার জেরে স্ত্রীর হাতে স্বামী খু/ন: ধরা ননদের জামাই সিলেটে বৃষ্টি থাকবে কতদিন: যা বলছে আবহাওয়া অফিস ঘরে ঢুকে গৃহবধূকে ধ/র্ষণ: রিকাবীবাজার থেকে গ্রে/ফতার এনআইডি তথ্য চুরির রহস্য উদঘাটনে তৎপর দুদক, বিভিন্ন দফতরে নথির খোঁজে চিঠি ইরান-ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ১২ বাংলাদেশি নিহত ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা : প্রবাসী কল্যাণ মন্ত্রী ‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ মিসরে মঞ্চ মাতাবেন শাকিরা আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ একজন কর্মী ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত : হরমুজে আটকা পড়েছেন ৬ হাজার নাবিক ফের কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান দাফনের জন্য মাশহাদে নেওয়া হয়েছে খামেনির মরদেহ সিলেট সীমান্তে পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি মৌলভীবাজারে ধলাই নদীর বাঁধ ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ বিসিবি’র পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিলেটের প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারে ফ্রি চিকিৎসা সেবা পরামর্শ প্রদান তাহিরপুরে বালু উত্তোলনে বাঁধা, মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ সিলেটের শিক্ষা-ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিতভাবে কাজ করতে হবে: সিসিক প্রশাসক শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ মামলা: যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই মাধবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৬ মাসের কারাদণ্ড মৌলভীবাজারে বস্তাভর্তি স্বাস্থ্য কার্ড! বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার

দেবরের লা ল সার শিকার ভাবী, যুবক গ্রে ফ তার

পারিবারিক সম্পর্ককে পুঁজি করে খালাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে বাড়িতে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন যুবক। ঘটনার পর ভুক্তভোগীর স্বামীর দায়ের করা মামলার ওই যুবককে গ্রেফতার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

বুধবার (০৮ জুলাই) আনুমানিক বিকাল সোয়া ৪টার দিকে সিলেটের কোতোয়ালী থানাধীন রিকাবি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক সুনামগঞ্জ জেলার সদর থানার শেখেরগাঁও এলাকার করম আলী ছেলে মো. হাবিব (৩৫)। সে ভিকটিমের স্বামীর খালাতো ভাই।
ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন শেখেরগাঁও এলাকার বাসিন্দা। ১ নম্বর বিবাদী মো. হাবিব একই এলাকার বাসিন্দা এবং ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। গত ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে ভিকটিম তার শাশুড়ির সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় তার স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে ১ নম্বর বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমের বাড়িতে এসে তার নাম ধরে ডাকাডাকি করে। ভিকটিম দরজা খুললে ১ নম্বর বিবাদী তার মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে ঘরে নিয়ে যায়। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অন্যান্য বিবাদীরা ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয় বলে অভিযোগ রয়েছে।

পরে রাত আনুমানিক ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ শুনে ঘর থেকে বের হলে বিবাদীরা তাকে দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তিনি ভিকটিমের ঘরে গিয়ে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এবং সিপিএসসি, সিলেটের একটি যৌথ আভিযানিক দল বুধবার (০৮ জুলাই) আনুমানিক বিকাল সোয়া ৪টার দিকে সিলেটের কোতোয়ালী থানাধীন রিকাবি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার সদর মডেল থানার মামলা নং-৪২, তারিখ- ২১/০৬/২০২৬ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ/২০২৫) এর ৯(১)/৩০; এর মূলে সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় ০১নং পলাতক আসামিকে গ্রেফতার করা হয়
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com