সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা অপু খান বদই (৩০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার টিকরবাড়ী এলাকার মৃত পাখি খানের ছেলে। এবং সক্রিয় একজন ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা অপু খান বদইকে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অপু খান বদইয়ের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

প্রসঙ্গত, গত মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্টকে কেন্দ্র করে গোলাপগঞ্জের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৭ মে গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। পরে ঈদুল আজহার পরদিন (২৯ মে) বিকেলেও পৃথকভাবে অস্ত্র নিয়ে সড়কে অবস্থানের অভিযোগ ওঠে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
Leave a Reply