সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে উজানের ঢল ও টানা বর্ষণে সিলেট বিভাগে ভয়াবহ বন্যা: ভেঙেছে ৭ বাঁধ, লাখো মানুষ পানিবন্দি গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা তাহিরপুরে খেলার মাঠ ও রাস্তা রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শাহজালাল (র.) দরগাহে নগদ ৪৮ লাখ, সঙ্গে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিউজিয়াম প্রাঙ্গণে মেলা বন্ধ, সংস্কারের তালিকায় ছয় প্রত্নস্থল ভা’রতীয় খাসিয়াদের গু’লিতে গোয়াইনঘাটের যুবক নি’হত শাহজালালের মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখা চিঠি শাহজালালের মাজারের দানবাক্সে মিলল ধর্মীয়-তান্ত্রিক প্রতীক আঁকা রহস্যময় চিরকুট মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র, ‘মুন্নি ও আমিনুলের সম্পর্ক’ অটুট রাখার আরজি এবার দানবাক্সে মিলল ‘খোকন’-এর বিরুদ্ধে অভিযোগ, সাথে সারওয়ার আলমকে ফেরানোর দাবি জাফলংয়ে গুচ্ছগ্রাম বিদ্যালয়ে ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিলেটে ‘হানিট্র্যাপে’ ফেলে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে খোয়াইর পানি মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু সিলেট বোর্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে শিক্ষা ও গবেষণার উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকারকে ঘিরে ফের আলোচনা চুপ জৈন্তাপুর পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত এবার সিলেটের ডিসি নিয়োগ পেলেন আব্দুল্লাহ আল মামুন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রত্যাহার

অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই বাঁধ দুর্বল হয়ে ভেঙে গেছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, অবৈধ বালু উত্তোলনকারীদের দ্রুত আইনের আওতায় এনে নদী রক্ষায় স্থায়ী ব্যবস্থা নিতে হবে।

বন্যাকবলিত এলাকার বাসিন্দা ইমান আলী বলেন, “হঠাৎ এমন ভয়াবহ পরিস্থিতি হবে কল্পনাও করিনি। চারদিকে শুধু পানি আর পানি। কিন্তু এত পানির মাঝেও আমরা এখন বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছি।”

স্থানীয় আরেক বাসিন্দা মতিউর রহমান বলেন, “বন্যার পানিতে আমার সবজি ক্ষেত ও ঘরবাড়ি তলিয়ে গেছে। এখন পরিবার নিয়ে চরম বিপদে আছি। সরকারের সহযোগিতা পেলে কোনোভাবে বেঁচে থাকতে পারব।”

স্থানীয়দের অভিযোগ, খোয়াই নদী থেকে বছরের পর বছর অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ও প্রতিরক্ষা বাঁধ দুর্বল হয়ে পড়েছে। তারা জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং স্থায়ীভাবে তীর সংরক্ষণের কার্যকর উদ্যোগ না নিলে প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটবে।

লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল মিয়া বলেন, “এমন ভয়াবহ বন্যা এই এলাকায় আগে দেখিনি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে এবং আটটি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।”

এদিকে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, খোয়াই নদীর পানি কিছুটা কমতে শুরু করায় প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, “ভাঙনপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত ক্ষতিগ্রস্ত স্থানে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।”

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ বলেন, “অনেকেই অভিযোগ করেছেন, অবৈধ বালু উত্তোলনের কারণেই বাঁধ ভেঙেছে। খোয়াই নদী থেকে বালু উত্তোলনের কোনো বৈধ ইজারা নেই। যারা অবৈধভাবে বালু উত্তোলন করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নদী সংরক্ষণ ও টেকসই বাঁধ নির্মাণে কার্যকর উদ্যোগ নিলে ভবিষ্যতে এ ধরনের ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com