মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স ওমর সানীকে মৌসুমী কেন চাবুক মারত এখন বুঝতেছি: জয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের ১০ হাসপাতাল উন্নীত হচ্ছে ১০১ শয্যায়, মধ্যনগরে হবে নতুন হাসপাতাল মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা অবশেষে সিলেটে নতুন ডিসি, দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন বিছানাকান্দিতে পাথর সিন্ডিকেটের দৌরাত্ম্য, নৌকাপ্রতি ২ লাখ টাকা আদায়ের অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১ জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার আজ সিলেটের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের মামুন ইতিহাস বলছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যা সহায়তা: বরাদ্দ ১৫ লাখ টাকা, ৩০০ মেট্রিক টন চাল সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, তিন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সবসময় ডেস্ক :::সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে পরিচালিত এক অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত ১১টা ২৫ মিনিটে জৈন্তাপুর থানার এসআই শওকত মাসুদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন হিসেবে রুমিন আহমদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুমিন আহমদ উপজেলার বগাবিল (পাখিবিল) গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

অভিযানের বিষয়ে জৈন্তাপুর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জৈন্তাপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এই বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা, পরিবহন কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com