মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান শাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা সুনামগঞ্জের চার পৌরসভায় নির্বাচনের আমেজ জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন ১০১ শয্যায় উন্নীত হচ্ছে সিলেটের ১০ স্বাস্থ্য কমপ্লেক্স ওমর সানীকে মৌসুমী কেন চাবুক মারত এখন বুঝতেছি: জয় ১০১ শয্যায় উন্নীত হচ্ছে জগন্নাথপুর-শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুনামগঞ্জের ১০ হাসপাতাল উন্নীত হচ্ছে ১০১ শয্যায়, মধ্যনগরে হবে নতুন হাসপাতাল মৌলভীবাজারে কমছে বন্যার পানি, গো-খাদ্য সংকটে গবাদিপশু যে কারণে আর্জেন্টিনার ম্যাচে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা অবশেষে সিলেটে নতুন ডিসি, দায়িত্ব নিলেন আবদুল্লাহ আল মামুন বিছানাকান্দিতে পাথর সিন্ডিকেটের দৌরাত্ম্য, নৌকাপ্রতি ২ লাখ টাকা আদায়ের অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ১ জৈন্তাপুরে পুলিশি অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার আজ সিলেটের ডিসি হিসেবে যোগ দিচ্ছেন সুনামগঞ্জের মামুন ইতিহাস বলছে, আর্জেন্টিনা ফাইনাল খেলবে মৌলভীবাজার-হবিগঞ্জে বন্যা সহায়তা: বরাদ্দ ১৫ লাখ টাকা, ৩০০ মেট্রিক টন চাল সিলেট-সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, তিন পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপরে চাকরির আশায় বেরিয়ে লা/শ হয়ে ফিরলেন সিলেটের যুবক রাজন খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট মৌলভীবাজারে শাল্লায় শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার বিয়ানীবাজারে মেয়ে হত্যার দায়ে ঘাতক পিতা গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারতে ৯ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেশে ফেরা মাত্রই শেখ হাসিনাকে জেলে পাঠানো হবে: চিফ প্রসিকিউটর ড্রেন-খালে ময়লা না ফেলে সবাই সচেতন হলে জলাবদ্ধতা নিরসন হবে: সিসিক প্রশাসক অবৈধ বালু উত্তোলনেই খোয়াই নদীর বাঁধ ভাঙার অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ সিলেটে ‘প্রশাসনকে ম্যানেজ’ করে অনলাইন জুয়া-মাদকের সিন্ডিকেট চালানোর অভিযোগ যুবলীগ নেতা জুনেদের বিরুদ্ধে

জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা

জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা

সবসময় ডেস্ক :::সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্যের দাবিতে গ্যাসক্ষেত্রের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন সংক্ষুব্ধ ভূমির মালিকরা।

সোমবার (১৩ জুলাই) দুপুরে কোনো সমাধান না পেয়ে কয়েক বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকে মালিকপক্ষ এই কর্মসূচি পালন করেন। প্রায় ৯ বছর আগে ভূমি অধিগ্রহণ করা হলেও এখন পর্যন্ত পাওনা টাকা না মেলায় কাজ বন্ধ রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র ও জমির মালিকদের সাথে কথা বলে জানা যায়, ২০১৭ সালের দিকে বাপেক্স জকিগঞ্জের আনন্দপুর এলাকায় অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পায়। পরবর্তীতে প্রকল্প বাস্তবায়নের লক্ষে সিলেটের জেলা প্রশাসক ওই এলাকার প্রায় ১৬ কেদার (কিয়ার) ভূমি অধিগ্রহণ করেন। কিন্তু অধিগ্রহণের প্রায় ৯ বছর পেরিয়ে গেলেও জমির মালিকদের পাওনা বুঝিয়ে না দিয়েই খনন কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ। এ নিয়ে শুরু থেকেই মালিকপক্ষ প্রতিবাদ জানিয়ে আসছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, রাজনীতিবিদ আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মোস্তফা আহমদসহ স্থানীয় একাধিক বাসিন্দা।

অভিযোগ উঠেছে, দীর্ঘ সময়ক্ষেপণ করে বর্তমানে যে দর প্রস্তাব করা হয়েছে তা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত এক সভায় মালিকপক্ষকে ডাকা হলেও সেখানে কোনো সন্তোষজনক সুরাহা হয়নি।

জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ বলেন, ‘মূলত জাতীয় স্বার্থ এবং কর্মসংস্থানের আশ্বাসে মালিকপক্ষ একসময় নমনীয় থাকলেও কর্তৃপক্ষ সেই প্রতিশ্রুতি রাখেনি। বারবার টালবাহানায় অতিষ্ঠ হয়েই তারা আজ গ্যাস ফিল্ডে তালা দিতে বাধ্য হয়েছেন।’

জমির মালিক ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার জানান, ২০২৪ সালে এসে প্রশাসন যে মূল্য নির্ধারণ করেছে তা অত্যন্ত সামান্য। দীর্ঘ সময়ের মূল্যস্ফীতি বিবেচনা করে বর্তমান বাজারদরে টাকা পরিশোধ না করা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরবেন না।

এদিকে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি সদ্যই কর্মস্থলে যোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com