শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাটে কৃষকদের পার্টনার প্রোগ্রামের কংগ্রেস অনুষ্ঠিত

সবসময় ডেস্ক :::সিলেটের গোয়াইনঘাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান।

এ সময় বিশেষ অতিথি ছিলেন ও  বক্তব্য দেন, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ডৌবাড়ি ইউনিয়ন পনিষদের প্রশাসক উত্তম কুমার রায়, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. শামসুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, আধুনিক সেচ, উত্তম কৃষি চর্চা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের মাধ্যমে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ছে। এই কংগ্রেস কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চায় উদ্বুদ্ধ করছে। তিনি ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য, কৃষি উদ্যোক্তা তৈরি, টেকসই ভ্যালুচেইন ও পুষ্টিসমৃদ্ধ চাষাবাদের ওপর জোর দেন। জমির উপযোগিতা অনুযায়ী ফসল চাষ করলে উৎপাদন বাড়বে, অপচয় কমবে এবং আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এতে কৃষক লাভবান হবেন এবং দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।

সবশেষে তিনি গোয়াইনঘাটের পতিত জমি আবাদের আওতায় আনার তাগিদ দেন। কৃষক, ভোক্তা ও সরকারের সমন্বয়ে একটি স্বচ্ছ প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানিয়ে বলেন সরকারের সকল সুযোগ সুবিধা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়।

অনুষ্ঠিত এই কংগ্রেসে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com