শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ফ্রান্সে প্রবাসিদের প্রশাসনিক সহযোগিতা করতে আদাফের নতুন অফিসের উদ্ধোধন মীরা দাসের প্রয়াণ জাফলংয়ে খাসজমি দখল: তদন্তে ৮ ব্যবসায়ী শনাক্ত দীর্ঘদিন পর আলোকিত সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, সচল হলো বিকল বাতি চোরাচালানে ধাক্কা: উৎমা-তুরং-লামাগ্রাম সীমান্ত থেকে ৫ ভারতীয় গরু আটক সুনামগঞ্জের হাওরে আফালের তাণ্ডব সিলেটে ৩২ ঘণ্টার অভিযানে ৬০ জন গ্রেফ/তার, ১৩৬টি যানবাহনে ব্যবস্থা ইজারার মেয়াদ শেষ, তবু দেড় মাস ধরে বহাল পশুর হাট; জৈন্তাপুরে প্রশাসনের অভিযান ২১ শে জুলাই কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত জেসিইএসসি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর সিসিকের ১১ জন্মনিবন্ধন জাল : সরকারি সার্ভারে ঢুকে কারা চালাচ্ছে জালিয়াতির নেটওয়ার্ক? রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯ সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক সুনামগঞ্জে জুলাই শহিদ দিবস পালন জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটে বালুবাহী নৌকার টোল আদায়ের ইজারায় অনিয়ম, সরকারি রাজস্ব আত্মসাৎ রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সিলেটের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের মৃত্যুতে শোক তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ

জাফলংয়ে খাসজমি দখল: তদন্তে ৮ ব্যবসায়ী শনাক্ত

জাফলংয়ে খাসজমি দখল: তদন্তে ৮ ব্যবসায়ী শনাক্ত

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বিজিবি ক্যাম্প-সংলগ্ন সরকারি খাসজমি দখল করে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাট নির্মাণের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি। তদন্তে প্রায় ৪ দশমিক ৮৬ একর সরকারি খাসজমি দখল করে অন্তত ৫০টি দোকান ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা নির্মাণের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় স্থানীয় আট ব্যবসায়ীকে দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে

তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন গোয়াইনঘাট উপজেলার নলজুরী এলাকার আবদুল কুদ্দুছ ও ফারুক আহমদ, লাখেরপাড় এলাকার আলম বখত, বাবুল বখত, রায়হান ও উমর আলী, মোহাম্মদপুর এলাকার আনোয়ার হোসেন (জুবের আহমদ) এবং জৈন্তাপুর উপজেলার কানিকপাড়া এলাকার নুরুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের নির্দেশে ইউনিয়ন ভূমি কার্যালয় সরেজমিন তদন্ত পরিচালনা করে। তদন্ত শেষে গত ২৪ জুন সহকারী ভূমি কর্মকর্তা মো. আবদুল মোনায়েম প্রতিবেদনটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে জমা দেন। পরে তা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর কাছে পাঠানো হয়।
ইউএনও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১৩ জুলাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে তা প্রেরণ করেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল তৃতীয় খণ্ড মৌজার সরকারি খাসজমির একটি অংশ বিজিবি অধিগ্রহণ করলেও অবশিষ্ট প্রায় ৪ দশমিক ৮৬ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে হোটেল, রেস্তোরাঁ, দোকানপাটসহ বিভিন্ন পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। বর্তমানে এসব স্থাপনায় নিয়মিত ব্যবসা পরিচালিত হচ্ছে।
প্রতিবেদনে সরকারি জমিতে গড়ে ওঠা ৫০টি দোকান ও স্থাপনার বিস্তারিত তথ্য তুলে ধরে দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জমি পুনরুদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
সরকারি খাসজমি দখলের এই ঘটনা জাফলংয়ের ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসনিক তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসন কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকেই নজর স্থানীয়দের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com