শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নতুন প্রেমে শেহনাজ গিল!

নতুন প্রেমে শেহনাজ গিল!

নতুন প্রেমে মজেছেন টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা শেহনাজ গিল। অভিনেতা ও নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে।  সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়, যেখানে তাদের মিষ্টি বন্ডিং নজর কেড়েছিল অনুরাগীদের। ভিড়ের হাত থেকে বাঁচাতে রাঘব যেভাবে শেহনাজের হাত ধরে আগলে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে ডানা মেলে। অবশেষে এই বহুচর্চিত বিষটি নিয়ে নীরবতা ভেঙে মুখ খুলেছেন শেহনাজ গিল।
এক সাক্ষাৎকারে শেহনাজকে সরাসরি রাঘব জুয়ালের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি অভিনেত্রী। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি স্রেফ বলেন, দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।
ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এড়িয়ে গেলেও বন্ধু রাঘবের আসন্ন ছবির জন্য সবার কাছে হাতজোড় করে আবেদন জানিয়েছেন শেহনাজ। রাঘবের লড়াই ও যাত্রাপথের প্রশংসা করে তিনি বলেন, আমার বন্ধুর একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, ‘ভাই তেরা স্টার হ্যায়’। দয়া করে আপনারা সবাই সিনেমাটি সাপোর্ট করুন। ও আমার খুব ভালো বন্ধু, এই সিনেমাটা ওর জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। প্রধান অভিনেতা বা হিরো হিসেবে ও এই প্রথমবার বড়পর্দায় আসছে। রাঘব কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের যোগ্যতায় ও আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে ওর সিনেমাটা দেখুন।
রাঘব জুয়াল ও শেহনাজ গিল প্রথমবার সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’ এ একসঙ্গে কাজ করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় স্বয়ং সালমান খান মজার ছলে মন্তব্য করেছিলেন যে, শুটিং সেটে তিনি এই দুজনের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হতে দেখেছেন। যদিও একজন (রাঘব) হয়তো একটু বেশিই আগ্রহী ছিলেন। সালমানের এই মন্তব্যের পরেই দুজনের প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটপাড়ায়।
তবে পরবর্তী সময়ে রাঘব জুয়াল নিজে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, সালমান ভাই স্রেফ ইয়ার্কি করেছিলেন। রাঘব বলেছিলেন, শেহনাজ আর আমি একসঙ্গে কাজ করেছি, তাই আমাদের নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ডেটিং করছি না, আমি পুরোপুরি সিঙ্গেল।
রাঘব জুয়াল অভিনীত ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমাটি পরিচালনা করেছেন বিবেক বি আগরওয়াল। এই সিনেমায় রাঘব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর এবং নিক্কি ওয়ালিয়াকে। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com