বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী বৃহস্পতিবার কানাইঘাটে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের তাপমাত্রা ৩৫ ডিগ্রির বেশি, যেমন থাকবে বৃহস্পতিবারের আবহাওয়া সিলেটে লুটের পাথর চু*রি, গ্রে ফ তা র ২ নদীর তীরে কিশোরীকে ধ র্ষ ণ করেছিলেন যুবক, অতঃপর… রাজনগরে হাওরে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃ*ত্যু সিলেট র‌্যাবের অভিযানে উদ্ধার ম্যাগাজিনসহ বিদেশী পি*স্তল হবিগঞ্জ শহরে ঢুকতে না পেরে রশিদপুর গ্যাসক্ষেত্র এলাকার রাস্তায় অবস্থান এনসিপির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর হবিগঞ্জে হামলার শিকার সারজিস ও নাসীরুদ্দীন পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি নিরাপত্তা নিশ্চিত না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে যেসব সিদ্ধান্ত ভিএআরের ভুলে বিশ্বকাপে সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যা জানাল ফিফা ক্রিকেটারের প্রেমে মৃণাল! ‘স্পাইডারম্যান’-এর প্রথম মুক্তি বাংলাদেশে নতুন গানচিত্রে আঁচল আঁখি আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতে মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৮ ভবন ভাঙার নির্দেশ ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছেন ট্রাম্প পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে চাচা আটক হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য সিলেটে প্রবাসীর বাসা যেন বিদেশি ম*দের গুদাম! সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যু ব ক খুন সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে জকিগঞ্জে জুলাইযোদ্ধাকে নারীর মা র ধ র, থানায় পাল্টাপাল্টি অভিযোগ চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি, অনড় অবস্থানে এনসিপি আমদানিকারকদের হাতে জিম্মি দেশের কৃষি কীটনাশক খাত

চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প

চুনারুঘাটে বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যয় চা শিল্প

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঘন ঘন লোডশেডিং চা শিল্পে মারাত্মক প্রভাব ফেলছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এ উপজেলার চা বাগানে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে একদিকে চায়ের উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে বাগান মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
লোডশেডিং অব্যাহত থাকলে চা শিল্পে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩-৪ দিন ধরে চুনারুঘাট উপজেলার দেউন্দি, লস্করপুরসহ বিভিন্ন বাগানে ঘন ঘন লোডশেডিং হচ্ছে।  দিনে ৮ থেকে ১০ ঘণ্টা, কোনো কোনো দিন এর চেয়েও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।  একই অবস্থায় পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া, সুরমা চা বাগান। এতে কারখানায় জমিয়ে রাখা কাঁচা চা পাতা প্রক্রিয়াজাতকরণের গুরুত্বপূর্ণ ধাপ উইদারিং, রোলিং ও ড্রায়িং যথাসময়ে সম্পন্ন করা যাচ্ছে না। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক সময় সংগ্রহ করা কাঁচা চা পাতাও নষ্ট হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, চা পাতা সংগ্রহের পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা প্রক্রিয়াজাত করা জরুরি। দীর্ঘ সময় পড়ে থাকলে পাতার গুণগত মান নষ্ট হয়। বিদ্যুৎ না থাকায় সময়মতো প্রক্রিয়াজাত করা সম্ভব না হওয়ায় উৎপাদিত চায়ের মান কমে যাচ্ছে। এতে বাজারমূল্যও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক বাগান কর্তৃপক্ষ বাধ্য হয়ে কাঁচা পাতা ফেলে দিচ্ছেন। এতে প্রতিদিনই বড় অঙ্কের আর্থিক ক্ষতি হচ্ছে।
লস্করপুর ভ্যালির বড় বাবু চঞ্চল কুমার দাশ বলেন, দীর্ঘ বিদ্যুৎ লোডশেডিংয়ে অনেক সময় বাধ্য হয়ে জেনারেটর চালাতে হচ্ছে। কিন্তু ডিজেলের উচ্চমূল্যের কারণে দীর্ঘ সময় জেনারেটর চালানো সম্ভব হয় না। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি খরচও বেড়ে যাচ্ছে। দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে চা শিল্প বড় ধরনের সংকটে পড়বে। এবিষয়ে চুনারুঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের (ডিজিএম) মোঃ মনজুরুল আলম বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ ঘাটতি থাকায় লোডশেডিং হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com