শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জে ম-র্মা-ন্তিক সড়ক দু-র্ঘ-ট-না-য় আহত সোহাদ’র মৃ-ত্যু আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী শেখ হাসিনাকে কপি করবেন না, কীভাবে হটানো হয়েছে সবাই জানে: শাবিতে নাহিদ সিলেটে দরজা ভেঙে উদ্ধার করা হল যুবকের লা শ বিশ্বনাথে কিশোরী সুমাইয়ার র হ স্য জনক মৃ*ত্যু কানাইঘাটে এনসিপির শীর্ষ নেতারা গোলাপগঞ্জের একাধিক স্থানে বাধা, সিলেটে ফিরলেন সারজিসরা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের নেপালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত ১, অনির্দিষ্টকালের কারফিউ শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ‘জুলাই পদযাত্রা’য় সিলেটে পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির কর্মসূচি ঘিরে গোলাপগঞ্জে নিরাপত্তা জোরদার আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ আসামি যারা কানাইঘাটের নতুন ইউএনও কুলাউড়ার সুমাইয়া হবিগঞ্জ পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান অবসরের আগেই চিরঅবসরে সিলেটের এক পুলিশ কর্মকর্তা স্বপ্নের বিদেশ, বাস্তবের বন্দিশালা মানব পাচারের বড় শিকার নারীরা : সবচেয়ে বেশি ঝুঁকিতে সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চল ঢাকাসহ ৯ জেলায় বৃষ্টির আভাস

তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর

তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর

বিএনপি ও ছাত্রদল সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও নারী এমপি ডা. মাহমুদা মিতু।

তার প্রশ্ন, তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের, জুলাইয়ের তরুণ নেতাদের, আমাদের মেরে ফেলতে চান। শেখ মুজিব যেমন জাসদ নেতাদের মেরে ফেলেছিলেন। তারেক রহমানও কি আমাদের হত্যা করে একা রাজনীতি করতে চায়। সেটা করতে চাইলে উনি আমাদের বলুক।

সিলেট ও গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেন তিনি।

এরআগে সোমবার দুপুরে এনসিপির গাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভাঙচুর করা হয়।ওই গাড়িতে এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলম ও মাহমুদা মিতু ছিলেন।

এ প্রসঙ্গে মিতু বলেন, জুলাইয়ের নেতারা হামলার শিকার হচ্ছে, ছাত্রদল বিএনপি হামলা করছে, তারেক রহমানের কোন প্রতিক্রিয়া নাই। এভাবে তিনি দেশ চালাতে পারবেন না।

মিতু আরও বলেন, আমাদের হত্যার উদ্দেশে হামালা করা হয়েছে। এটা সেন্টালি অরগেনাইজিভাবে তারা (বিএনপি) করছে। আজকে দুদিন ধরে হামলা হচ্ছে কিন্তু বিএনপির সেন্ট্রালি কোন আওয়াজ নাই, কাউকে বহ্স্কিার করেনি। বরং তারা পুলিশকে বলছে, তোমরা চুপ থাকো।

তিনি বলেন, আজ যেভাবে গ্লাস ভাঙছে স্পট ডেড হতে পারতো। আরেকটা ইট ছুঁড়লেই কেউ মারা যেতো।

হামলার প্রসঙ্গে সারজিস আলম বলেন, শেখ হাসিনার মতো করে তারেক রহমান এখন ছাত্রদলকে খুনি বাহিনী বানাত চায় কি না। যদি তারেক রহমান তাই চায় তাইলে ঘোষণা দিক। আমরা ওইভাবে প্রস্তুতি নেবো।

তিনি বলেন, ছাত্রদলকে তারেক রহমান এভাবে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করবে আমরা ভাবি নাই। তাইলে প্রটেকশন নিয়ে চলতাম। আর পুলিশ তো দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এই পুলিশ বাংলাদেশের পুলিশ নয়, এটি তারেক রহমানের পুলিশ। তারেক রহমনে আমাদের দমন করার জন্য স্বৈরাচারী পথ বেছে নিয়েছেন।

জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া পরিবারের সদস্যদের সাথে মতনিবিনিময় করতে বুধবার দুপুরে গোলাপগঞ্জে যান এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির কেন্দ্রিয় নেতারা। এরআগে থেকেই গোলাপগঞ্জ চৌমহনী এলাকায় জড়ো হন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সারজিস আলমদের গাড়িবহর গোলাপগঞ্জে পৌঁছামাত্র ছাত্রদল নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’, ‘এনসিপি ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে শুরু করেন। আর অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ পৌরসভা গেইটের নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com